সংগৃহীত
সারাদেশ

পটুয়াখালীতে দুই ইউনিয়নে ভোট শুরু 

নিনা আফরিন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ও কমলাপুর দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন সকাল ৮ থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত। সকাল থেকেই ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে চলে আসেন।

আরও পড়ুন : ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

প্রচন্ড গরম ও রৌদ্র উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ভোটারদের দু’টি ইউনিয়নে ব্যালোট এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়ন দুটিতে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ২শ’ ৯০ জন। এর মধ্যে কমলাপুর ইউনিয়নে ১৯ হাজার ৮৪৫ জন এবং ভূরিয়া ইউনিয়নে ৮ হাজার ৪৪৫ জন।

কমলাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩ জন এবং সাধারণ সদস্য পদে ২৬ জন ও সংরক্ষিত মহিলা পদে মোট ৮ জন প্রার্থী প্রতিদন্দিতা করছেন। অন্যদিকে পাশের ভুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন সাধারণ সদস্য পদে ২৫ জন এবং সংরক্ষিত মহিলা পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদন্দিতা করছেন।

আরও পড়ুন : রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

ভোটের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন রেব, ৯ টি স্টাইকিং ফোর্স, ও ৪ টি মোবাইল টিম মাঠে থাকবে। এছাড়াও প্রতিটি ভোট কেন্দ্রে ৮ জন করে পুলিশ ও ১৭ জন করে আনসার সদস্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত আছেন।


এদিকে নির্বাচন সূষ্ঠু, অবাদ ও নিরপেক্ষ করতে কঠোর অবস্থানে মাঠে রয়েছে প্রশাসন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা