ফাইল ছবি
সারাদেশ

বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ডালমারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, বেলা ১১টার দিকে নিয়ামতি ইউনিয়নের ডালমারা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূ সোনিয়া বেগম (৩১), তার মেয়ে রেজমি আক্তার (৯) ও ছেলে সালমান মোল্লা (৫) নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন: তাপামাত্রা কমার আভাস

ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম তালুকদার জানান, রিয়াজ মোল্লা প্রতিদিনের মতো কাজে বাড়ির বাইরে ছিলেন। তার স্ত্রী সোনিয়া দেড় বছরের সন্তানকে ঘরে রেখে ঘরের পাশের লেবু গাছ থেকে লেবু আনতে যায়। সাথে ছিল বড় মেয়ে ও মেজো ছেলে।

ওই গাছের গোড়ায় নালায় বিদ্যুতের তার ছিড়ে পড়েছিল। এ সময় তার ছেলে সালমানের গলায় লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তা দেখে মা সন্তানকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন মাকে বাঁচাতে গিয়ে ৯ বছরের মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

তিনি আরও বলেন, লেবু গাছে কীভাবে বিদ্যুতের তার ছিড়ে পড়েছিল, তা কেউ বলতে পারছে না। তবে এ ঘটনায় মুহূর্তেই একটি সাজানো পরিবার শেষ হয়ে গেল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা