সংগৃহীত ছবি
সারাদেশ

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনা নিহত ২

জেলা প্রতিনিধি: ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি বেপরয়া কাভার্ডভ্যানের চাপায় আব্দুস সালাম (৫০) ও ছানোয়ার হোসেন (৪৫) নামের দুই সবজি বিক্রেতা নিহত হয়েছেন।

আরও পড়ুন: ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়, মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকার মৃত সাইজুদ্দিনের ছেলে আব্দুস সালাম ও তার ছেলে ছানোয়ার হোসেন ।

পুলিশ ও স্থানীয় বলেন, শুক্রবার সকালে মানিকগঞ্জের জাগীর সবজি আড়ত থেকে সবজি ক্রয় করে নিজ এলাকায় যাচ্ছিলেন। পরে গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় তাদের বহন করা ভ্যানটিকে একটি বেপরয়া কাভার্ডভ্যান চাপা দিয়ে চলে যায়। এই সময় ভ্যানচালক রাস্তার পাশে পড়ে গেলে তারা দু’জন ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: ব্রহ্মপুত্র নদীতে ডুবে নিহত ১

গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, স্থানীয়দের কথায় বেপরোয়া গতিতে আসতে থাকা একটি কাভার্ডভ্যান পথে থাকা ভ্যানটিকে চাপা দিলে তারা ২ জন ঘটনাস্থলেই মারা যান। নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ঘাতক কাভার্ডভ্যান চালক ও গাড়ি আটকের চেষ্টা চলছে। উক্ত ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমএইচ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা