সংগৃহীত
সারাদেশ

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: আসন্ন টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আরিফুল ইসলাম হাওলাদার ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ভোট প্রার্থনা করেন।

আরও পড়ুন : গরমে অসুস্থ হয়ে দিনমজুরের মৃত্যু

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত কামারখাড়া, হাসাইল ও পাঁচগাঁও ইউনিয়নের হাট বাজারের সাধারণ ভোটারদের সাথে এ শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি প্রয়াত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হাওলাদার ভুতু'র বড় ছেলে। আরিফুল ইসলাম দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম হাওলাদার বলেন, সৎ আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবে। তাই জনগণের কল্যাণে কাজ করতে আপনাদের সহযোগিতা চাই। এবং আমার বাবা সাবেক উপজেলার চেয়ারম্যান ছিলেন, তার অসমাপ্ত কাজ করার সুযোগ দিন।

আরও পড়ুন : ডাম্প ট্রাক খাদে পড়ে ৯ শ্রমিক নিহত

গণসংযোগ কালে তার সঙ্গে ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান কবির হালদার, পাঁচগাঁও ইউনিয়নের বিশিষ্ট রাজনীতিবীদ জাহানুর রহমান সওদাগর হাওলাদার, হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদার শিপু, কে-শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান বেপারী, কে-শিমুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নুর হোসেন বেপারী, ধীপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম, হাসাইল বানারী ইউপি সদস্য বাবু হাওলাদার প্রমুখ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা