ছবি: সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আদায় 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: টানা তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে মুন্সীগঞ্জে পৃথক দুটি স্থানে ইস্তিসকার নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন স্থানীয় মুসুল্লিরা।

আরও পড়ুন: ডাম্প ট্রাক খাদে পড়ে ৯ শ্রমিক নিহত

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৮ টার দিকে এলাকাবাসীর উদ্যোগে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর বিলেরকানি অনির্বাণ ঈদগাহ মাঠে ওই বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন খতিব পশ্চিম দেওভোগ আম্বিয়া মাদ্রাসা ও মসজিদের মুফতি জাকারিয়া আল মাহমুদ।

এদিকে বৃষ্টির জন্য প্রার্থনায় মুন্সীগঞ্জ পৌর এলাকার চর-কিশোরগঞ্জ মোল্লারচর ঈদগাহ ময়দানে আরেকটি নামাজ অনুষ্ঠিত হয় সকাল ১০ টার দিকে। এতে ইমামতি করেন চর-কিশোরগঞ্জ বায়তুল নূর জামে মসজিদের ইমাম মাওলানা নিয়ামত উল্লাহ মাহাদি।

আরও পড়ুন: গরমে অসুস্থ হয়ে দিনমজুরের মৃত্যু

দুই রাকাত নামাজের পূর্বে নসিহতপূর্ণ আলোচনা করা হয়। পরে দুই রাকাত নামাজে ইস্তিসকা আদায় শেষে আল্লাহতালার দরবারে দুই হাত তুলে মোনাজাত করেন মুসুল্লিরা।

এ ব্যাপারে মুফতি জাকারিয়া আল-মাহমুদ বলেন, বৃষ্টির জন্য আমরা প্রথমে নামাজ পড়ি। তারপর খুতবা পরে মহান আল্লাহ পাকের দরবারে বৃষ্টির জন্য দুহাত তুলে দোয়া করি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা