সংগৃহীত
সারাদেশ

সাংবাদিকের উপর হামলা মামলায় মাষ্টার জেল হাজতে

ঠাকুরগাও প্রতিনিধি : ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও রুহিয়া কাকলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বদরুল ইসলাম বিপ্লবের উপর সন্ত্রাসী হামলার মামলায় আদালত প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : মধুখালীতে ২ ভাইকে হত্যা, গ্রেফতার ৮

বুধবার (২৪ এপ্রিল) প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মন সহ ৪ আসামী সিনিয়র জুডিশিয়াল আমুলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে উভয় পক্ষের আইনজীবীদের শুনানী শেষে বিচারক রাজিব কুমার চৌ: প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মনের জামিন না মন্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। অপর ৩ আসামী সতীশ চন্দ্র বর্মন, বিপ্লব চন্দ্র বর্মন ও সত্য মোহনকে জামিনে মুক্তির আদেশ দেয়।

জানা গেছে, ঠাকুরগাঁও সদরের রুহিয়া মধুপুর কাকলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মন ওই বিদ্যালয়ে বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য বেশ কিছু লোকের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। তিনি তার মনোনীত লোকের চাকুরির নিশ্চয়তা না দেখে নিয়োগ কার্যক্রম বিভিন্ন অজুহাতে পিছানোর চেষ্টা চালায়।

আরও পড়ুন : কাহালুতে শিশুর মৃত্যু দুর্ঘটনা নয়

এদিকে গত ৬ ফেব্রুয়ারি নতুন নীতিমালা অনুযায়ী ওই বিদ্যালয়ে সহ: প্রধান শিক্ষক,অফিস সহায়ক ও আয়া পদে লোক নিয়োগের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে প্রধান শিক্ষক তার মনোনীত লোকদের চাকুরি দিতে না পারায় আশংকাংয় পড়ে। প্রধান শিক্ষক চাকুরি প্রত্যাশি সতিশ চন্দ্র বর্মন, বিপ্লব চন্দ্র বর্মন লক্ষন ও সত্য গোপাল সভাপতি বেকায়দায় ফেলতে পরিকল্পনা আটে।

সে অনুযায়ী গত ১২ ফেব্রুয়ারী সকাল ১১ টায় প্রধান শিক্ষক সভাপতিকে বিদ্যালয়ে ডেকে আনলে অফিস কক্ষে সকলে মিলে সভাপতি সাংবাদিক বিপ্লবকে এলোপাথাড়ি মারপিট করে। এছাড়াও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন আসামীরা। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। তিনি সেখানে কয়েকদিন চিকিৎসার পর খানিকটা সুস্থ হয়ে প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মন সহ ৪ জনকে আসামী করে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ৩০ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে নিহত ১

আজ বুধবার প্রধান শিক্ষক সুদেব চন্দ্র বর্মন সহ ৪ আসামী সিনিয়র জুডিশয়াল আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারক রাজিব কুমার চৌধিরী উভয় পক্ষের দীর্ঘ শুনানী শেষে প্রধান আসামী সুদেব চন্দ্র বর্মনের জামিনের আবেদন না মন্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয় এবং আপরাপর ৩ আসামীকে জামিনে মুক্তি দান করে।বাদী পক্ষে মামলায় কৌশলী ছিলেন এড. সোহরাব প্রধান,আবু তোরাব মানিক, এড. ইমরান হোসেন চৌ. প্রমুখ। আর আসামী পক্ষে ছিলেন এড. মাসুদ রানা।

সান নিউজে/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা