ছবি: সংগৃহীত
সারাদেশ

জেলা প্রশাসকের গাড়ি ভাংচুর, যুবক আটক

মো. রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা প্রশাসন কার্যালয়ের মূল ফটকের সামনে থাকা জেলা প্রশাসকের ব্যবহৃত গাড়ি ভাংচুর করার দায়ে আবু জাফর (২৭) নামের এক যুবককে আটক করা হয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

সোমবার (২২ এপ্রিল) দুপুরে গাড়ি ভাংচুরের ঘটনায় প্রশাসনিক কার্যালয়ে স্থানীয় লোকজন তাকে আটক করে। তৎক্ষাণিকভাবে গাড়িটি সরিয়ে গ্যারেজে বন্ধ করে রাখা হয়।

আটককৃত যুবক পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বানিয়া পাড়া যতনপুকুরী এলাকার মো. সামসুদ্দীন আহম্মেদ ছেলে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে জনপ্রিয়তার শীর্ষে প্রার্থী আশরাফুল

এ ঘটনায় আটককৃত যুবককে প্রশাসনিক কার্যালয়ের ভেতরে আটকে রেখে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পঞ্চগড় সদর থানা পুলিশ জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ব্যাপারে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা