সংগৃহীত ছবি
সারাদেশ

চট্টগ্রামে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক: পতেঙ্গা আবহাওয়া অফিস বলেছে, চলমান তাপপ্রবাহের মাঝে চট্টগ্রামের জন্য সুখবর দিয়েছে। আজ চট্টগ্রামসহ পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকাসমূহে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে কমবে তাপমাত্রা এবং তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি পাবেন চট্টগ্রামবাসী। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময়ে রাত ও দিনের অপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। এছাড়া দক্ষিণ অথবা দক্ষিণ–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বাতাস বয়ে যেতে পারে, যা দমকা হাওয়া আকারে ২৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাস কর্মকর্তা মো. আব্দুল বারেক বলেন, নগরে তাপমাত্রা শনিবারের চেয়ে রোববার আরেকটু কমেছে কিন্তু তাপমাত্রা কমলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় কমেনি গরমের অনুভূতি ও অস্বস্তি। বৃষ্টি হলে কমবে আর্দ্রতার পরিমাণ ও তাপমাত্রা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা