সংগৃহীত ছবি
সারাদেশ

গাছে বাসের ধাক্কায় নিহত ১

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়কের সাথে থাকা গাছের সঙ্গে একটি বাসের ধাক্কা লেগে আল শামীম নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

আরও পড়ুন : পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় শাহজাদপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ারকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আল শামীম পাবনার সুজানগর উপজেলার মধুপুর গ্রামের রাশেদুল ইসলাম আবুর ছেলে।

আরও পড়ুন : আগুনে পুড়ল কোটি টাকার মালামাল

আহত ৭ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, পাবনা থেকে ঢাকাগামী সি লাইনের একটি দ্রুতগামী বাস মহাসড়কের টেটিয়ারকান্দি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা দিলে বাসটির পুরো ছাদ উড়ে যায়। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় ৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আল শামীমের মৃত্যু হয়। আহত বাকি ৭ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা