ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্রেনের ধাক্কায় নিহত ১

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউটে ট্রেনের ধাক্কায় স্ত্রী-সন্তানদের সামনেই প্রাণ গেলো রায়হান মিয়ার (৩৫) নামের এক ব্যক্তির।

আরও পড়ুন: গণপিটুনিতে ২ ভাই নিহত

শুক্রবার (১৯ এপ্রিল) রাত সারে ১২ টায় ব্রাহ্মণবাড়িয়ার রেলগেটে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর গ্রামের মৃত বাহার মিয়ার ছেলে। তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউটে ভাড়া বাসায় বসবাস করতেন। এ ঘটনায় ইকরা জাহান ইফতি (৮) নামের তার এক মেয়ে গুরুতর আহত হয়েছে বলে জানান।

পুলিশ ও স্থানীয়রা বলেন, রায়হান মিয়া চাকরির সুবাদে পরিবার নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে বসবাস করতেন। ঈদের ছুটিতে স্ত্রী-সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে তারা বেড়াতে যান। পরিবার নিয়ে রাতে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে মহানগর এক্সপ্রেস ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়া এসে পৌঁছালে।

আরও পড়ুন: ফরিদপুরে সংঘর্ষ, নিহত ২

সেখানে পরিবার নিয়ে তারা একটি রেস্টুরেন্টে রাতের খাবার খান। খাওয়া শেষে রিকশায় করে পুনিয়াউটে বাসায় উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় রেলের গেট খোলা থাকায় তাদের রিকশা রেল ক্রসিং দিয়ে পাড় হতে থাকে। ঢাকা থেকে ছেড়ে আসা ‘নোয়াখালী মেইল’ ট্রেনটি তাদের রিকশার সঙ্গে সংঘর্ষ হয়। রায়হান ও তার ১ মেয়ে সে সময় আহত হন এবং তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। তবে তার স্ত্রী ও সন্তানরা অক্ষত আছেন বলে জানা যায়। এই ঘটনার পর রিকশাচালক পালিয়ে যান।

আখাউড়া রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রেল ক্রসিংয়ের গেটম্যানের বিষয়ে রিপোর্ট দেয়া হবে। এই বিষয়ে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

সান নিউজ/এমএইচ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

মিথ্যাচারের বিরুদ্ধে নেইমারের বিস্ফোরণ

সমালোচনা ও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। অনুশীলনে অনুপস্থিত থেকে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা