সংগৃহীত ছবি
সারাদেশ

পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু 

জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আহাদ (৫) ও আফরোজা (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: মাকে কুপিয়ে হত্যা

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার নেওয়াশি ইউনিয়নের পশ্চিম সুখাতি গ্রামের বোডঘর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আহাদ নাগেশ্বরীর আমতলা এলাকার মমিনুল ইসলামের ছেলে ও আফরোজার বাবা-মায়ের বিচ্ছেদের পর ওই এলাকায় মাসহ নানা বাড়িতে থাকে। তারা দুইজন সম্পর্কে খালাতো ভাইবোন।

আরও পড়ুন: বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু

স্থানীয়রা বলেন, নিহত আহাদ ও আফরোজাসহ তিন শিশু বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে যায়। কিছুক্ষণ পর এক শিশু ফিরে এসে জানায়, বাকি দুইজন পুকুরের পানিতে পড়ে গেছে। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা পুকুরে নেমে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুইজনকে পানি থেকে উদ্ধার করে। পরে তাদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দ্বায়িত্বরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার জানান, ঘটনাস্থলে আছি। বিষয়টি খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা