সংগৃহীত ছবি
সারাদেশ

বিদ্যুৎপৃষ্টে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: শরীয়তপুরে ঝড়ে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে সানজিদা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ত্রিমুখী সংঘর্ষে নিহত ৭

বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার হাটুরিয়া বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সানজিদা ওই এলাকার মো. মনির খান ও খাদিজা দম্পতির মেয়ে।

পুলিশ বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ৯ পর্যন্ত জেলার বিভিন্ন অঞ্চল দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের কারণে কিছু এলাকায় বৈদ্যুতিক তারের ওপর গাছপালা পড়ে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া কিছু স্থানে তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। ওই ঝড়ে হাটুরিয়া বাগানবাড়ি এলাকায় থাকা বৈদ্যুতিক লাইনের একটি তার ছিঁড়ে পড়ে। সকালে ক্ষতিগ্রস্ত তারের পাশে খেলছিল ওই সানজিদা ও তার ফুফাতো বোন সাহারা। খেলার একপর্যায়ে সানজিদা ঝড়ে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারটিতে অসতর্কতাবশত পা দিয়ে স্পর্শ করলে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে।

আরও পড়ুন: দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

সানজিদার চাচা মো. রাকিব অভিযোগ করে জানান, বিদ্যুৎ অফিসের লোকজন ছিঁড়ে পড়া তার মেরামত না করেই বিদ্যুতের সংযোগ দিয়েছিল। তারা যদি লাইনটি মেরামত করতো তাহলে এ ঘটনা ঘটতো না। তাদের গাফলতির জন্যই আমার ছোট্ট ভাতিজি মারা গেলো।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু সংবাদ পেয়েছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ দিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা