সংগৃহীত
সারাদেশ

বজ্রপাতে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি : ঝালকাঠিতে বজ্রপাতে সিহাব জমাদ্দার (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে পাটিখালঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত সিহাব জমাদ্দার উপজেলার পাটিখালঘাটা গ্রামের ফারুক জমাদ্দারের ছেলে।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু

পরিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে বৃষ্টি শুরু হলে মাঠে ছাগল আনতে যায় সিহাব জমাদ্দার। ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাফিয়া জান্নাত নুর জানান, সিহাবকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : কেএনএফের আরও ৯ সদস্য গ্রেফতার

কাঁঠালিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) সমীর কুমার দাস ঢাকা পোস্টকে জানান, খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা