সংগৃহীত
সারাদেশ

পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন এলাকায় নানা বাড়ির পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সজল হত্যায় জড়িতদের শাস্তির দাবি

বুধবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নে এই ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তিরা হলো- মো. জুনায়েদ হোসেন (৫) ও মো. আরাফাত হোসেন (৫)।

নিহত জুনায়েদ উপজেরার চর মাদ্রাজ ইউনিয়নের মিয়াজানপুর গ্রামের মো. হারুনের ছেলে ও আরাফাত ঢাকার মো. স্বপনের ছেলে। তারা সম্পর্কে ২জন খালাতো ভাই।

স্থানীয়রা বলছে,পরিবারের সঙ্গে ২ দিন আগে তারা নানার বাড়িতে আসে। দুপুরে তারা বাড়ির উঠানে খেলাধুলা করছিল। কোনো এক সময় বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের দীর্ঘ সময় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পুকুরে তাদের লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

আরও পড়ুন: খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা