সংগৃহীত
আর্টস

কোয়ালিফায়ারে নেই মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : অনুশীলনের সময় আঘাত পেয়ে আপাতত মাঠের বাইরে আছেন পেসার মোস্তাফিজুর রহমান। বেশ কিছু দিন লাগবে তার ফিট হয়ে উঠতে। তাই বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে পারবেন না মুস্তাফিজ।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

শনিবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

দেবাশীষ জানান, মোস্তাফিজের এখনো সেলাই কাটার সময় হয়নি। তো ২৬ তারিখ খেলতে পারবে না। ফেরার সম্ভাবনা আছে, তবে ২৬ তারিখের পর। এখন আমরা যেটা করি সেলাই ৭ দিনে না খুলে আরও এক-দুদিন বাড়িয়ে দিই, যাতে ঝামেলা না হয়। সেই হিসাবে চিন্তা করলে ২৬ তারিখ তাড়াতাড়ি হয়ে যায়।

আরও পড়ুন : প্লে-অফে তামিমের বরিশাল

তিনি আরও বলেন, আঘাত লেগেছে ১৮ তারিখ, সে হিসাবে চিন্তা করলে ৭ দিন গেল। সেলাইটা ৭-১০ দিনের মধ্যে কাটা হয়। আমার গতকালই মনে হয়েছে যে কাটার সময় হয়নি। এগুলো সার্জনের ব্যাপার, তার কাছে পাঠিয়ে দেব। তারা যেটা বলে সেটা অনুসরণ করি। সার্জনেরও ধারণা ৭ থেকে ১০ দিন লাগবে সেলাই কাটতে। ১০ দিন ধরলে তো ২৬ তারিখ খেলতে পারবে না। আমারও দেখে মনে হয়েছে সময় হয়নি কাটার।

প্রসঙ্গত, গত রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করার সময় আঘাত পান মোস্তাফিজ। বিদেশি সতীর্থ ম্যাথু ফর্ড যখন ব্যাট করছিলেন, তখন বোলিং প্রান্তে ছিলেন ফিজ। হঠাৎ বল উড়ে গিয়ে ফিজের মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মোস্তাফিজকে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয়। পরে তাকে চিকিৎসা দেওয়া হয় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে। তার মাথায় ৫টি সেলাই দেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা