ছবি : সংগৃহিত
আর্টস
ঢাকা পোস্ট

বর্ষসেরার পুরস্কার পেলেন ভয়েস আর্টিস্ট রাজ

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের বর্ষসেরা পুরস্কার ২০২২ পেয়েছেন সুমধুর-দরাজ কণ্ঠস্বর, অত্যন্ত মেধাবী, তরুণ ও প্রতিভাবান ব্যক্তিত্ব এসআই রাজ। প্রতিষ্ঠানটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বর্ষসেরার এই পুরস্কার তুলে দেন ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার। ঢাকা অফিস থেকে ১৪ জনকে এই পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সারাদেশ থেকে আরও ৬ জন জেলা প্রতিনিধিকে বর্ষসেরার পুরস্কার প্রদান করেন প্রতিষ্ঠানটির সম্পাদক।

পুরস্কার প্রাপ্তি ও অনুভূতি বিষয়ে জানতে চাইলে এসআই রাজ বলেন, "আলহামদুলিল্লাহ, প্রথমেই শুকরিয়া জানাই আমার সৃষ্টিকর্তার প্রতি। ঢাকা পোস্টের মতো শীর্ষ ও প্রথম সারির অনলাইন গণমাধ্যমে বর্ষসেরা কর্মী হতে পারাটা সত্যিই অনেক গর্বের। তার চেয়ে বড় গর্ব হলো আমাদের সম্পাদক মহিউদ্দিন সরকার ভাই। যার নেতৃত্বে এতো অল্প সময়ে Dhakapost.com আজ পাঠকের আস্থার গণমাধ্যম হতে পেরেছে। সেই সাথে আমাদের চিফ রিপোর্টার, নিউজ এডিটর, টিম লিডার, সকল রিপোর্টার, ডেস্ক এবং জেলা প্রতিনিধিসহ আমার সহকর্মীদের অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসার নামই হলো ‘ঢাকা পোস্ট। কৃতজ্ঞতা সবার প্রতি।"

তিনি আরও বলেন, "ঢাকাপোস্টের সবাই এক-একজন সেরাদের সেরা কর্মী। এখানে আলাদাভাবে সেরা হওয়া বা না হওয়াতে তেমন কিছু নেই। আমি বিশ্বাস করি আমরা সবাই সেরা। যার প্রমাণ আমরা ইতোমধ্যে আমাদের সম্মানীত পাঠক, দর্শক ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে পেয়েছি। তারপরও পুরস্কার বা স্বীকৃতি হলো কাজের অনুপ্রেরণা। এসআই রাজ মানেই ঢাকা পোস্ট। আমার কর্মজীবনের এই জার্নিতে ঢাকা পোস্ট আমাকে অনেক কিছু দিয়েছে। আমার দেখা ফ্রেন্ডলী এবং কর্মীবান্ধব মিডিয়া হাউজগুলোর মধ্যে ঢাকা পোস্ট অন্যতম। আর তার সবটাই সম্ভব হয়েছে প্রিয় পাঠক, দর্শক, শ্রোতা আর শুভাকাঙ্ক্ষীদের জন্য। আমরা আরও বহুদূর এগিয়ে যাবো, ইনশা-আল্লাহ। দোয়া আর ভালোবাসা চাই সবসময়।

সেরা কর্মীদের অভিনন্দন জানিয়ে ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, সাংবাদিকতায় সন্তুষ্টির শেষ জায়গা বলে কিছু নেই। এক বছরের কাজের মূল্যায়নে যারা সেরা হয়েছেন, তাদের আগামীতেও আরও ভালো করার চেষ্টা করতে হবে। আর যারা পুরস্কার পাননি, তাদের মন খারাপ করার কোনো কারণ নেই। বিষয়টি এমন নয় যে পুরস্কারপ্রাপ্তরা শুধু ভালো কাজ করেন, আপনারাও ভালো করেছেন। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে ঢাকা পোস্ট। সামনে আমাদের আরও ভালো করতে হবে।

এ সময় ঢাকা পোস্টের বার্তা সম্পাদক আবু রাসেল, প্রধান প্রতিবেদক আদনান রহমান, ফিচার সম্পাদক আরিফুল ইসলাম আরমান, স্পোর্টস ইনচার্জ ফারুক আহমেদ, হেড অব কান্ট্রি মাহাবুর আলম সোহাগ, সহকারী বার্তা সম্পাদক শামীম হোসেন মজুমদার, হেড অব আইটি হাসিবুল হাসান আশিক প্রমুখসহ প্রতিষ্ঠানটির সকল কর্মীগণ উপস্থিত ছিলেন।

এসআই রাজ। পুরো নাম সিরাজুল ইসলাম (রাজ)। স্টুডেন্ট থাকাকালীন ২০১৬ সালে ইংরেজি জাতীয় দৈনিক ‘দি বাংলাদেশ টুডে’ পত্রিকাতে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে গণমাধ্যমে পথচলা শুরু করেন। তার বছর খানিক পর থেকে আইপি টিভি নতুন সময় টেলিভিশনে যোগদানের মাধ্যমে নিউজে কাজ শুরু করেন তিনি। এরপর নিজস্ব প্রতিবেদক হিসেবে দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকাতে কাজ করেন লম্বা সময়।

বর্তমানে এসআই রাজ ২০২০ সালের ডিসেম্বরে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রতিষ্ঠাকালীন সময় থেকে মাল্টিমিডিয়া জার্নালিস্ট হিসেবে কর্মরত আছেন। তিনি ভিডিও, অডিও, ভয়েস ওভার, নিউজ প্রজেন্টেশন এবং পডকাস্ট নিয়ে কাজ করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

  বিয়ের তিন দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবকের প্রাণহানি 

নোয়াখালীর সেনবাগে বিয়ের আনন্দ শেষ না হতেই সড়ক দুর্ঘটনায় মো.আল আমিন (৩০) নামে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা