বাফুফে ভবনে সাফ জয়ীরা
আর্টস

বাফুফে ভবনে সাফ জয়ীরা

স্পোর্টস ডেস্ক: বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে বিভিন্ন রাস্তা ঘুরে সন্ধ্যায় সাফজয়ী তারকারা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে পৌঁছায়।

আরও পড়ুন: রাশিয়ার ৬ হাজার সৈন্য নিহত

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাফুফে ভবনে পৌঁছালে তাদেরকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন বাফুফে নেতৃবৃন্দ।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাজার হাজার মানুষ নিজেদের কর্মব্যস্ততা রেখে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুটজয়ী নারী দলকে অভিবাদন জানায়।

আরও পড়ুন: আমরা কাউকে কাউন্ট করি না

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে নিজেদের সেই চিরচেনা ঘর বাফুফেতে ফেরেন সাবিনা খাতুনরা। তাদের আগমনে মতিঝিলের ফুটবল পাড়ায় হাজার হাজার মানুষের ঢল নামে। বাফুফের সামনের সরু রাস্তায় ছিল লোকে লোকারণ্য। যেখানে পা ফেলাই ছিল দুস্কর।

ফুটবল প্রিয় মানুষের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে মতিঝিলের ফুটবল পাড়া। সাফজয়ী নারী ফুটবল দল বাফুফে বভনে পৌঁছানের কয়েক ঘণ্টা আগ থেকেই অপেক্ষমান মানুষের সেই ভিড় লক্ষ করায় যায় টিম ভবনে পৌঁছার এক ঘণ্টা পরও।

আরও পড়ুন: প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের সমাধান

ফুটবলপ্রেমীরা ব্যানার ফেস্টুন এবং পতাকা হাতে নিয়ে ফুটবলারদের অভিনন্দন জানান। ভক্ত-সমর্থকদের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হন সাবিনা খাতুনরা।

এর আগে বুধবার দুপুরে ঢাকায় পা রাখে গোলাম রব্বানী ছোটনের দল। ঢাকায় পা রাখার পর বিমানবন্দরেই ফুলেল শুভেচ্ছা পেয়েছেন তাঁরা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারাসহ বিভিন্ন মহলের প্রতিনিধিরা সংবর্ধনা জানান সাফজয়ী মেয়েদের।

আরও পড়ুন: গুরুতর আহত সাফজয়ী ঋতুপর্ণা

গত সোমবার সাফের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে বাংলাদেশ নারী দল। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনালে প্রথমার্ধেই দুই গোল আদায় করে নেয় বাংলাদেশ। আর দ্বিতীয়ার্ধের শেষ দিকে পায় তৃতীয় গোল। শামসুন্নাহার জুনিয়র একটি ও কৃষ্ণা রানি সরকার দুটি করে গোল করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা