আজ ৮ সেপ্টেম্বর মঙ্গলবার, দেখে নিন ভাগ্যচক্র
আর্টস

আজ ৮ সেপ্টেম্বর মঙ্গলবার, দেখে নিন ভাগ্যচক্র

নিজস্ব প্রতিবেদক:

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): মেষ রাশির জাতক-জাতিকার দিনটি সকল দিক থেকেই বলবান। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য সকালের দিকটা বলবান। মানসিক অস্থিরতা কমে যাওয়াতে আপনার মস্তিষ্ক ভালোভাবে কাজ করবে। দুপরের পর আপনার আর্থিক অবস্থা ভালো হয়ে যাবে। বকেয়া কিছু পাওনা আদায় করতে পারায় অতিব প্রয়োজনীয় ব্যয়গুলো মেটাতে সক্ষম হবেন। হোটেল বা রেস্তোরাতে ভোজনের সুযোগ আসলে তা সাদরে গ্রহণ করুন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) : বৃষ রাশির জাতক-জাতিকার দূরের যাত্রার যোগ প্রবল। ব্যবসায়ীক ও পারিবারিক প্রয়োজনে কেনাকাটার জন্য মাত্রাতিরিক্ত ব্যয় হয়ে যেতে পারে। দুপুরের পর থেকে কোনো গুরুত্বপূর্ণ কাজে সফল হতে পারেন। মানসিক প্রশান্তি ফিরে পাওয়াতে দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। আজ কর্মস্থলে আপনি কোনো চমক দেখাতে সক্ষম হবেন। আপনার ব্যাবসায়ীক বুদ্ধির তারিফ আপনার শত্রুও করতে বাধ্য হবে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন) : মিথুন রাশির জাতক-জাতিকার আয় রোজগারে সকালের দিকে অগ্রগতি হবে। বহুদিনের পুরাতন কোনো পণ্য বিক্রয়ে সফল হবেন। বন্ধুর সহায়তায় নতুন ব্যবসায়ীক যোগাযোগে সফলতা আসবেই। দুপুরের দিকে হঠাৎ করেই কাজের সুবাদে দূরে কোথাও যাত্রার প্রয়োজন হয়ে পড়বে। প্রবাসীদের কর্মস্থলে বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধির সংবাদ আসবে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) : কর্কট রাশির জাতক-জাতিকার সকল কর্মপ্রচেষ্টায় সফলতা আশা করা যায়। পদস্থ কর্মকর্তা বা প্রশাসনিক ব্যক্তির ব্যক্তিগত কাজের অনুরোধ আসবে। নিঃসংকোচে সুযোগের সদ্ব্যবহার করুন। বিকেলের দিকে ব্যবসায় আশানুরুপ আয় রোজগার হবে। বকেয়া ঠিকাদারি কাজের বিল আদায় হওয়াতে শ্রমিকের মজুরি দিতে পারবেন। প্রভাবশালী কোনো রাজনৈতিক বড় ভাই-এর সাক্ষাৎ লাভ।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) : সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি ভাগ্য ও কর্মস্থলে উন্নতির। সকালের দিকে পেশাগত কোনো শিক্ষার সুযোগ পাওয়া যাবে। আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যে কোনো জটিল ফাইল ক্লিয়ার করতে সক্ষম হবেন। দুপুরের পর কর্ম ক্ষেত্রে সাফল্য ও পদস্থদের প্রশংসা আপনার উৎসাহ বাড়িয়ে দেবে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) : কন্যা রাশির জাতক-জাতিকার ব্যবসায়ীক প্রয়োজনে বন্ধুর নিকট হাতপাততে হতে পারে। ব্যাংক সংশ্লিষ্ট কাজে ব্যাংক কর্মকর্তার সহায়তা পাবেন। পরিবারের কারও চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতে হবে। দুপুরের পর হঠাৎ করেই ভাগ্য সহায় হবে। প্রভাবশালী ব্যক্তি বা কর্মকর্তার সহায়তায় বিদেশ বা দূর দেশে জ্ঞানার্জনের সুযোগ আসবে। ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ রয়েছে।

তুলা রাশি ( ২৩ সেপ্টেম্বর -২২ অক্টোবর) : তুলার জাতক-জাতিকার দাম্পত্য সুখ শান্তির জন্য কিছু ছাড় দেওয়ার মনোবৃত্তি রাখা প্রয়োজন। অপরের কথায় প্রভাবিত না হয়ে নিজের চিন্তা শক্তিকে কাজে লাগাতে চেষ্টা করুন। ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। দুপুরের পর আপনার অপ্রত্যাশিত ধন লাভের যোগ প্রবল। কোনো মৃত আত্মীয়র সম্পত্তি লাভের সুযোগ আসবে। লটারি বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আশাতীত লাভ। তবে ঝুঁকি বুঝেশুনে নিন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) : বৃশ্চিকের জাতক-জাতিকার নিজের বুদ্ধির দোষেই শত্রু সৃষ্টি হবে। অধীনস্থ কর্মচারী কাজের লোকের উপর আপনার দুর্ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। দুপুরের পর ব্যবসায়ীক ক্ষেত্রে অনেক সফল হবেন। অংশীদারি কাজে প্রত্যাশা-পূর্ণ লাভের সুযোগ রয়েছে। আর্থিক অনিশ্চয়তা কেটে যাওয়ায় জীবন সাথীকে নিয়ে কেনাকাটা বা বাহিরে খাওয়া-দাওয়ার সুযোগ হাতছাড়া করা উচিৎ নয়।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) : ধনুর জাতক-জাতিকাদের দিনটি রোমান্টিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করার দিন। সম্পর্কের মধ্যকার ভুল বুঝাবুঝি দূর করার জন্য আপোষ করতে শিখুন। দুপুরের পর কর্মস্থলে অপ্রত্যাশিত সুযোগ আসবে। সুযোগের সদ্ব্যবহার না করতে পারলে আপনার সহকর্মীদের কেউ তা গ্রহণ করতে পারে। প্রতিযোগিতামূলক মনোভাব আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে।

মকর রাশি ( ২১ ডিসেম্বর-২০ জানুয়ারি) : মকর রাশির জাতক-জাতিকার সাংসারিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। আত্মীয়দের থেকে দূরে থাকার প্রয়োজন হতে পারে। প্রত্যাশা পূরণে এগিয়ে যাবেন। দুপুরের পর থেকে প্রেমে সফলতা আসবে। শিল্পী কলাকুশলী ও নির্মাতাদের কাজের ক্ষেত্রে আশাতীত সাফল্য লাভ। সন্তানের জন্য কিছু কেনাকাটা করতে পারেন। প্রিয় মানুষটিকে কিছু উপহার দিলে মন্দ হয় না।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : কুম্ভ রাশির জাতক-জাতিকার অনলাইনের যোগাযোগে সফলতা আসবে। ভালো কোনো সংবাদ প্রত্যাশা করতে পারেন। ছোট ভাই বোনের চাকরি লাভের যোগ প্রবল। দুপুরের পর পারিবারিক ক্ষেত্রে আত্মীয় স্বজনের সাহায্য পাওয়া যাবে। মায়ের কাছ থেকে কিছু সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। গৃহ ভূমি আবাসন লাভে অগ্রগতি।

মীন রাশি ( ১৯ ফেব্রুয়ারি- ২০ মার্চ) : মীন রাশির জাতক-জাতিকার সকালের দিকে ব্যবসা বাণিজ্যে আশানুরূপ আয়ের সুযোগ রয়েছে। সঞ্চিত ধনের বৃদ্ধি হবে। দুপুরের পর থেকে ভালো কিছু সুযোগ আসতে থাকবে। ব্যবসায়ীক যোগাযোগে অগ্রগতি আশা করা যায়। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের কাজের ক্ষেত্রে অগ্রগতি হবে। ছোট বোনের বিবাহ শাদীর যোগ প্রবল। মিডিয়ায় কাজ করার সুপ্ত বাসনা পূর্ণ হতে চলেছে। আউটসোর্সিং থেকে ভালো আয় রোজগার হবে।

সান নিউজ/ আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা