৪ সেপ্টেম্বর শুক্রবার, আজকের রাশিফল
আর্টস

৪ সেপ্টেম্বর শুক্রবার, আজকের রাশিফল

বিনোদন ডেস্কঃ

মেষ রাশি (মার্চ ২১ থেকে এপ্রিল ২০ অথবা চৈত্র থেকে বৈশাখ ):

ব্যবসার জন্য ঋণ নিতে হতে পারে। সম্পত্তি কেনাবেচার ভাল দিন। আজ আপনার দ্বারা কেউ আঘাত পেতে পারে। ব্যবসায় বাড়তি লাভের জন্য আনন্দ। অফিসে সুনাম বাড়তে পারে। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। লেখাপড়ায় চাপ বাড়তে পারে। বাড়িতে অতিথি আসতে পারে।

বৃষ রাশি (এপ্রিল ২১ থেকে মে ২০ অথবা বৈশাখ থেকে জ্যৈষ্ঠ ):

আজ কোনও নতুন কাজের জন্য মনে ভয়ের সঞ্চার হতে পারে। ব্যবসায় সময় ভাল নয়। ভাল কাজে বাধা আসবে। পড়াশোনার জন্য সুযোগ মিলতে পারে। মাথার যন্ত্রণা বাড়বে। পাওনা অর্থ আদায়ে দেরি হতে পারে। কোনও উপহার পেতে পারেন আজ। শরীর নিয়ে ভুগতে হতে পারে। স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়বে। বাড়তি কোনও খরচ হতে পারে।

মিথুন রাশি (মে ২১ থেকে জুন ২০ অথবা জ্যৈষ্ঠ থেকে আষাঢ় ):

সকালের দিকে রাগের মাত্রা বাড়তে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ। ব্যবসায় ভাল ফল পাবেন না। অফিসে কাজের চাপ বাড়বে। বাবার শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়বে। নিজের মতে চলবার জন্য বাড়িতে বিবাদ। শরীরের দিকে নজর দিন, শরীর খারাপের আশঙ্কা রয়েছে। বাবার সঙ্গে ব্যবসার আলোচনা। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে অশান্তি।

কর্কট রাশি (জুন ২১ থেকে জুলাই ২০ অথবা আষাঢ় থেকে শ্রাবণ ):

ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। নিজের বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা করুন। বাড়ির কোনও কাজের জন্য ঋণ নিতে হতে পারে। বেড়াতে যাওয়া নিয়ে বাড়িতে আলোচনা। আজ কারও উপকার করে সুনাম পাবেন। ব্যবসায় একটু বাধা আসতে পারে। দুপুরের পরে বাড়তি কোনও ব্যবসা থেকে লাভ পেতে পারেন। বাড়িতে দূরের কোনও অতিথি আসতে পারে।

সিংহ রাশি (জুলাই ২১ থেকে অগাস্ট ২০ অথবা শ্রাবন থেকে ভাদ্র ):

ভাল কাজ করে আজ সুনাম পেতে পারেন। নতুন কোনও বন্ধু পেতে পারেন। ব্যবসায় কাজের চাপ বাড়তে পারে। প্রেমের জন্য অশান্তি বাড়বে। রোগ থেকে মুক্তি লাভ। অপরিচিত ব্যক্তি থেকে সাবধান থাকুন। ব্যবসায় সম্মান ও লাভ বাড়তে পারে। পেটের সমস্যার জন্য আজ কাজের ক্ষতি হতে পারে। নাক, কা্ন, গলা নিয়ে সমস্যা বাড়তে পারে।

কন্যা রাশি (আগস্ট ২১ থেকে সেপ্টেম্বর ২০ অথবা ভাদ্র থেকে আশ্বিন ):

প্রেমের ব্যাপারে বিরহ বেদনা বাড়তে পারে। পূজা পাঠের জন্য খরচ হবে। প্রিয় জনের কাছ থেকে প্রচুর ভালবাসা পাবেন। পড়াশোনার ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। রক্তচাপ বাড়বে। আজ সাকাল থেকে দাঁতের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। ব্যবসায় শত্রুর জন্য ক্ষতি হতে পারে। প্রেমের জন্য আজ খুব আনন্দে থাকবেন। বাড়িতে অনেক অতিথি আসতে পারে। বাবার সঙ্গে কোনও দরকারি বিষয় আলোচনা।

তুলা রাশি (সেপ্টেম্বর ২১ থেকে অক্টোবর ২০ অথবা আশ্বিন থেকে কার্তিক ):

আজ সকালের দিকে খরচ বাড়তে পারে। শিক্ষকদের জন্য শুভ পরিবর্তনের ইঙ্গিত। প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদে যাবেন না। নতুন কোনও বন্ধুর জন্য আনন্দ পাবেন। স্ত্রীর কোনও কাজের জন্য মানসিক শান্তি মিলতে পারে। আর্থিক চাপ থাকবে। মাথার যন্ত্রণা বাড়তে পারে।

বৃশ্চিক রাশি (অক্টোবর ২১ থেকে নভেম্বর ২০ অথবা কার্তিক থেকে অগ্রহায়ন ):

নেশা থেকে একটু দূরে থাকুন। ব্যবসায় ভাল কিছু ঘটতে পারে। অফিসে উন্নতির যোগ রয়েছে। আজ অযথা খরচ বাড়তে পারে। কোনও কাজে বার বার চেষ্টা করেও ফল ভাল হবে না। শরীরে কোনও পুরনো কষ্ট আজ একটু বাড়তে পারে। আইনি কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে। চিকিৎসার খরচের জন্য একটু খরচ হতে পারে।

ধনু রাশি (নভেম্বর ২১ থেকে ডিসেম্বর ২০ অথবা অগ্রহায়ণ থেকে পৌষ ):

বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। বাড়িতে কোনও বিবাদের জন্য মানসিক কষ্ট। ব্যবসায় মনে একটু শান্তি পেতে পারেন। বিয়ের ব্যাপারে কোনও যোগাযোগ আসতে পারে। আজ একটু সাবধানে থাকুন, বিপদ হতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। বিবাহিত জীবনে সুখের খবর আসতে পারে। আর্থিক সুবিধা পেতে পারেন আজ। কোমরের যন্ত্রণা বাড়বে।

মকর রাশি (ডিসেম্বর ২১ থেকে জানুয়ারি ২০ অথবা পৌষ থেকে মাঘ ):

সারা দিন কোনও কাজে ব্যস্ত হতে হবে। চাকরির কোনও শুভ যোগাযোগ আসতে পারে। বাবার সঙ্গে কোনও তর্ক হওয়ার জন্য মন খারাপ। আজ বেড়াতে গিয়ে বাধা আসতে পারে। তবে সারা দিন কোনও প্রিয় জনের সঙ্গে থাকার জন্য আনন্দ পাবেন। খেলাধূলায় শুভ পরিবর্তন। পেটের সমস্যা বাড়বে। রক্তের রোগে ভোগান্তি।

কুম্ভ রাশি (জানুয়ারি ২১ থেকে ফেব্রুয়ারি ২০ অথবা মাঘ থেকে ফাল্গুন ):

ব্যবসায় বিশেষ যোগাযোগের সম্ভাবনা। দুপুরের পরে কিছু পাওনা আসতে পারে। সম্পত্তির ব্যাপারে চাপ বাড়বে। কারও উপকারের জন্য খরচ বাড়বে। ব্যবসায় কিছু উন্নতি হতে পারে। সংসারে একটু শান্তি দেখতে পাবেন। অফিসে জটিলতা বাড়তে পারে। দূরের কোনও বন্ধুর খবর আসতে পারে।

মীন রাশি (ফেব্রুয়ারি ২১ থেকে মার্চ ২০ অথবা ফাল্গুন থেকে চৈত্র ):

ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ। বাড়িতে অনেক বন্ধু আসতে পারে। শরীর নিয়ে সমস্যা হবে। বুদ্ধির জোরে শত্রু জয় করতে পারবেন। ভাই বা বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে অশান্তি। সম্মান নিয়ে টানাটানি পড়বে। প্রেমের সম্পর্কে উন্নতির সম্ভাবনা। রাতের দিকে আজ ক্ষতির আশঙ্কা রয়েছে। কোমরের সমস্যা বাড়তে পারে।

সান নিউজ/ বি.এম. | Sun news

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা