৩০ আগস্ট রোববার, আজকের রাশিফল
আর্টস

৩০ আগস্ট রোববার, আজকের রাশিফল

বিনোদন ডেস্কঃ

মেষ রাশি (মার্চ ২১ থেকে এপ্রিল ২০ অথবা চৈত্র থেকে বৈশাখ ):

সকাল থেকে মানসিক চাপ বাড়তে পারে। ধর্মীয় ভক্তি বাড়বে। অযথা কোনও ঝামেলাতে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায় উন্নতির জন্য চেষ্টা থআকবে। অর্থ ভাগ্য মধ্যম প্রকার থাকবে। আজ মনে একটু বিষণ্ণ ভাব থাকতে পারে। নিজের মতে চলবার জন্য অশান্তি বাড়বে। শুভ কাজে বাধা আসতে পারে। বাঁকা পথে আয়ে বাধা আসবে। অফিসে কাজের চাপে শারীরিক অসুস্থতা।

বৃষ রাশি (এপ্রিল ২১ থেকে মে ২০ অথবা বৈশাখ থেকে জ্যৈষ্ঠ ):

নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে উন্নতি। বাসস্থান পরিবর্তন নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ। পুরনো ঋণ শোধ করতে হতে পারে। বাবার শরীর নিয়ে চিন্তা থাকবে। নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপব্যয় হতে পারে। বাড়তি কোনও ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে বিবাদ বাধতে পারে। জ্বরজ্বালায় কষ্ট পাবেন। ভাইয়ের সঙ্গে অশান্তি বাড়বে।

মিথুন রাশি (মে ২১ থেকে জুন ২০ অথবা জ্যৈষ্ঠ থেকে আষাঢ় ):

খাবারের জন্য খরচ বাড়তে পারে। বেড়াতে গিয়ে কিছু হারিয়ে যাওয়া নিয়ে সমস্যায় পড়তে পারেন। ভাই বা বোনের সঙ্গে বিবাদ বা বিচ্ছেদও হতে পারে। শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ সমাধান। প্রেমে নতুন মোড় আসতে পারে। আজ যে কোনও নতুন ব্যবসার জন্য চেষ্টা করতে পারেন। আজ সারা দিন বেশ উত্ফুল্লতায় কাটবে। সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ নয়। বাড়ির লোক আপনাকে বুঝবে না। কাছাকাছি ভ্রমণ হতে পারে।

কর্কট রাশি (জুন ২১ থেকে জুলাই ২০ অথবা আষাঢ় থেকে শ্রাবণ ):

আজ সকাল থেকে খরচ বাড়তে পারে। গুরু জনদের সদুপদেশে সংসারে শ্রীবৃদ্ধি ঘটতে পারে। কর্মক্ষেত্রে নিজের দোষে খারাপ পরিস্থিতির শিকার হবেন। পরোপকারে সংসারে শান্তি ভঙ্গ হবে। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ। সন্তানের কাজে আনন্দ ও গর্ববোধ। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চপদস্ত চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ বা মাঙ্গলিক কাজের জন্য খরচ হবে। সম্পত্তির ব্যাপারে আইনি সাহায্য নিতে হতে পারে।

সিংহ রাশি (জুলাই ২১ থেকে অগাস্ট ২০ অথবা শ্রাবন থেকে ভাদ্র ):

ব্যবসায় দারুণ অর্থ প্রাপ্তি যোগ আছে। নিজের ভুল সংশোধন করার ফলে সংসারে শান্তি। গুরু জনের শরীর নিয়ে চিন্তা থাকবে। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। বিশেষ উচ্চ কোনও কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। লটারিতে হঠাৎ প্রাপ্তি যোগ রয়েছে। চিকিৎসার কাজে সারাদিন অস্থিরতা থাকবে। ব্যবসায় নতুন চিন্তাভাবনা আসতে পারে। বাবার সঙ্গে কোনও ছোট বিবাদ বাধতে পারে। স্ত্রীর সঙ্গে দূরে বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা।

কন্যা রাশি (আগস্ট ২১ থেকে সেপ্টেম্বর ২০ অথবা ভাদ্র থেকে আশ্বিন ):

ব্যবসায় দারুণ অর্থ প্রাপ্তি যোগ আছে। নিজের ভুল সংশোধন করার ফলে সংসারে শান্তি। গুরু জনের শরীর নিয়ে চিন্তা থাকবে। জলপথে ভ্রমণ না করাই ভাল হবে। বিশেষ উচ্চ কোনও কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। লটারিতে হঠাৎ প্রাপ্তি যোগ রয়েছে। চিকিৎসার কাজে সারাদিন অস্থিরতা থাকবে। ব্যবসায় নতুন চিন্তাভাবনা আসতে পারে। বাবার সঙ্গে কোনও ছোট বিবাদ বাধতে পারে। স্ত্রীর সঙ্গে দূরে বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা।

তুলা রাশি (সেপ্টেম্বর ২১ থেকে অক্টোবর ২০ অথবা আশ্বিন থেকে কার্তিক ):

সকালের দিকে মাথার যন্ত্রণা বাড়তে পারে। আজ সহকর্মীরা নিজের ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ আসবে। প্রেমে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে। স্ত্রীর স্বাধীনচেতা স্বভাবের জন্য সংসারে অশান্তি। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানদের কর্মের জন্য সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না। বন্ধু সমাগমে উৎফুল্লতা বাড়বে। আপনার সহ্যক্ষমতা আপনাকে বাঁচাবে। অপ্রয়োজনীয় কথা খুব কম বলবেন।

বৃশ্চিক রাশি (অক্টোবর ২১ থেকে নভেম্বর ২০ অথবা কার্তিক থেকে অগ্রহায়ন ):

আপনার কোনও খারাপ কথার জন্য অশান্তি বাধতে পারে। আজ আপনি নতুন কোনও সংগঠনমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারে। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। পারিবারিক দিকে সুখ শান্তি বজায় থাকবে। কারও প্ররোচনায় পা দেবেন না। আজ আপনার কোনও উদ্দেশ্য সিদ্ধ হতে পারে। সকালের দিকটা ভাল চললেও বিকেলটা খুব একটা ভাল নয়। সন্তানদের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। ছোটখাটো বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে।

ধনু রাশি (নভেম্বর ২১ থেকে ডিসেম্বর ২০ অথবা অগ্রহায়ণ থেকে পৌষ ):

সম্পত্তির ব্যাপারে চাপ আসতে পারে। কর্মে অন্য দিনের তুলনায় আজ চাপ একটু বেশি থাকতে পারে। ভুল বোঝাবুঝির জন্য পারিবারিক অশান্তির আশঙ্কা। বাড়িতে নতুন কোনও অতিথি আসতে পারে। মাত্রাছাড়া জেদ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা। আজ শত্রুর সঙ্গে কোনও চুক্তিতে আপনি জিততে পারেন। ছোটখাটো শারীরিক ভোগান্তি।

মকর রাশি (ডিসেম্বর ২১ থেকে জানুয়ারি ২০ অথবা পৌষ থেকে মাঘ ):

উচ্চাশার জন্য মানসিক যন্ত্রণা বাড়বে। ব্যবসায় জটিলতা কাটিয়ে সঞ্চয় নিয়ে ভাবাই শ্রেয়। ভ্রমণের পরিকল্পনায় বাধার আশঙ্কা। সম্পত্তির অধিকার চাওয়ায় ঝামেলার সম্মুখিন হতে হবে। জলপথে বিপদের যোগ রয়েছে। অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। শরীরে পুরনো রোগের উৎপাত বাড়বে। বাড়তি খরচ চিন্তা বাড়াবে।

কুম্ভ রাশি (জানুয়ারি ২১ থেকে ফেব্রুয়ারি ২০ অথবা মাঘ থেকে ফাল্গুন ):

ভ্রমণের পরিকল্পনা বানচাল হতে পারে। বাড়িতে কোনও বাজে খবর আসতে পারে। দাম্পত্য কলহ নিয়ে চিন্তা। আইনি কোনও বিষয় থেকে সাবধান থাকুন। ব্যবসার কাজের জন্য দূরে যেতে হতে পারে। আত্মীয়রা শত্রুতা করতে পারে। কর্মস্থানে অনেক দিন বাদে নিজের প্রতিভার প্রকাশ করতে পারবেন। ব্যবসায় কোনও বিষয় নিয়ে ঝামেলা।

মীন রাশি (ফেব্রুয়ারি ২১ থেকে মার্চ ২০ অথবা ফাল্গুন থেকে চৈত্র ):

উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার আশঙ্কা। প্রিয় জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। বাড়িতে আনন্দের কিছু ঘটতে পারে। ব্যবসায় লাভ বাড়বে। পরিশ্রমের উপযুক্ত ফল পাবেন না। শিল্পীদের জন্য খুব ভাল সময়। আজ সারা দিন খুব বুঝে চলুন, মামলায় জড়িয়ে পড়তে পারেন। গান বাজনার সঙ্গে যুক্তদের জন্য দিনটি ভাল। আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতার আশঙ্কা। মিথ্যা অপবাদে ফাঁসতে পারেন। পেটের যন্ত্রণা বাড়তে পারে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন ৩ শর্তে

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসে...

পাসপোর্ট সূচকে আরও দুই ধাপ পিছাল বাংলাদেশ

চলতি ২০২৬ সালের জানুয়ারিতে হেনলি পাসপোর্ট ইনডেক্স...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

পলিথিনের ব্যবহার বন্ধে জরুরি জনসচেতনতা: পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ করত...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা