২৯ আগস্ট শনিবার, আজকের রাশিফল
আর্টস

২৯ আগস্ট শনিবার, আজকের রাশিফল

বিনোদন ডেস্কঃ

মেষ রাশি (মার্চ ২১ থেকে এপ্রিল ২০ অথবা চৈত্র থেকে বৈশাখ ):

বন্ধুর কাছে অকারণে অপমানিত হতে পারেন। পুরনো ব্যবসা বাড়ানোর ভাল সময়। মিষ্টি কথায় আপনার কাছ থেকে কেউ কাজ উদ্ধার করতে চাইবে। জ্যোতিষচর্চায় অগ্রগতির যোগ রয়েছে। অংশীদারি ছাড়া নতুন কোনও কাজের পরিকল্পনা করতে পারেন। বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। আজ সবার সঙ্গে খুব বুঝে কথা বলুন। আজ কারও কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন।

বৃষ রাশি (এপ্রিল ২১ থেকে মে ২০ অথবা বৈশাখ থেকে জ্যৈষ্ঠ ):

আজ সারা দিনে যে কোনও সময় নিজের কাজের জন্য সুনাম অর্জন করতে পারবেন। খুব কাছের কারও জন্য পারিবারিক অশান্তি হতে পারে। দামি কিছু প্রাপ্তি হতে পরে। সন্তান স্থান শুভ। আজ ভাল কোনও খবর পাওয়ার জন্য মন বিচলিত হতে পারে। কর্মে একটু জটিলতা থাকলেও সাফল্য থাকবে। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে। পারিবারিক ভ্রমণের সম্ভাবনা। কর্মস্থানে আগুন থেকে সাবধান থাকুন।

মিথুন রাশি (মে ২১ থেকে জুন ২০ অথবা জ্যৈষ্ঠ থেকে আষাঢ় ):

অনেক দিনের পুরনো কোনও আশা নষ্ট হতে পারে। আজ শারীরিক অবস্থা একটু খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা। সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা। চিকিৎসার জন্য প্রচুর খরচ হতে পারে। সামাজিক সম্মান বাড়বে। আজ সকালে কোনও স্বপ্ন পূরণ হতে পারে। প্রেমে বিবাদ মিটে যেতে পারে। কোমরের নীচে যন্ত্রণা হবে। কাজের চাপে সংসারে সময় না দেওয়ার জন্য বিবাদ।

কর্কট রাশি (জুন ২১ থেকে জুলাই ২০ অথবা আষাঢ় থেকে শ্রাবণ ):

জলপথে বিপদ থেকে সাবধান থাকুন। ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে। অফিসে কাজের চাপ বাড়বে। পড়াশোনার জন্য আজ বাধা আসতে পারে। কবিদের জন্য খুব খারাপ সময়। সংসারে খরচ বাড়তে পারে। গরিবদের সাহায্য করতে পেরে আনন্দ। ব্যবসায় শুভ খবর আসতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা থাকবে।

সিংহ রাশি (জুলাই ২১ থেকে অগাস্ট ২০ অথবা শ্রাবন থেকে ভাদ্র ):

পড়াশোনার জন্য দিনটা খুব ভাল। আজ দিনটি ভাল কিন্তু মানসিক দিক দিয়ে চাপ থাকবে। ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন। আর্থিক বিষয়ে যোগাযোগ আসতে পারে। বাবার শরীর নিয়ে চিন্তা থাকবে। আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে। পেটের যন্ত্রণা বাড়তে পারে। দামি ভোজনের জন্য খরচ বাড়তে পারে। প্রিয় জনের কাছ থেকে ভালবাসা পাবেন। গয়না ব্যবসায়ীদের জন্য দিনটি ভাল।

কন্যা রাশি (আগস্ট ২১ থেকে সেপ্টেম্বর ২০ অথবা ভাদ্র থেকে আশ্বিন ):

বাড়তি কোনও কাজের সুযোগ আসতে পারে। একটু সাবধানে চলাচল করা দরকার, বিশেষ করে জলপথে। ব্যবসায় অর্থ আসতে পারে। কাজের চাপের জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। ভাল ব্যবহারের জন্য অন্যকে প্রভাবিত করতে পারবেন। সকালের চেয়ে দুপুরের দিকে ব্যবসা ভাল হবে। মনের ইচ্ছা পূরণ হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। বাবার শরীর নিয়ে চিন্তা বাড়বে।

তুলা রাশি (সেপ্টেম্বর ২১ থেকে অক্টোবর ২০ অথবা আশ্বিন থেকে কার্তিক ):

বাড়িতে প্রতিবেশী আসার যোগ রয়েছে। প্রিয় জনের বাজে কাজের জন্য বাড়িতে বিবাদ। ব্যবসায় কোনও ক্ষতি হতে পারে। বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ। দাঁতের সমস্যা বাড়তে পারে। আজ নিজের সুবিধার জন্য কোনও কাজ করতে হবে। বাড়িতে অহেতুক অশান্তি হবে। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল। সকলে মিলে দূরে ভ্রমণ। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে।

বৃশ্চিক রাশি (অক্টোবর ২১ থেকে নভেম্বর ২০ অথবা কার্তিক থেকে অগ্রহায়ন ):

আজ সারা দিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে। পথে কোনও বিভ্রাটে পড়তে হতে পারে। আজ মনের জোরে বিপদের সম্মুখিন হতে হবে। হঠাৎ কিছু প্রাপ্তি হওয়ার যোগ আছে। আজ অতিরিক্ত খরচ আপনাকে চিন্তায় ফেলতে পারে। পারিবারিক দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। সমাজে সম্মান বাড়বে। আজ বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ নিয়ে আলোচনা হতে পারে। চোখের সমস্যা বাড়তে পারে।

ধনু রাশি (নভেম্বর ২১ থেকে ডিসেম্বর ২০ অথবা অগ্রহায়ণ থেকে পৌষ ):

আজ সারা দিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে। পথে কোনও বিভ্রাটে পড়তে হতে পারে। আজ মনের জোরে বিপদের সম্মুখিন হতে হবে। হঠাৎ কিছু প্রাপ্তি হওয়ার যোগ আছে। আজ অতিরিক্ত খরচ আপনাকে চিন্তায় ফেলতে পারে। পারিবারিক দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। সমাজে সম্মান বাড়বে। আজ বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ নিয়ে আলোচনা হতে পারে। চোখের সমস্যা বাড়তে পারে।

মকর রাশি (ডিসেম্বর ২১ থেকে জানুয়ারি ২০ অথবা পৌষ থেকে মাঘ ):

আজ সারাদিন একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগতে পারে। অতিরিক্ত উদ্বেগ নিয়ে কোনও কাজ করবেন না। কারও কাছ থেকে অপ্রিয় সত্যি কথা শুনতে হতে পারে। রক্তচাপ সংক্রান্ত সমস্যায় ভোগান্তির আশঙ্কা। মায়ের দায়িত্ব পালন না করায় অশান্তি। আজ কর্মক্ষেত্রে ভাগ্য আপনার খুব সঙ্গ দেবে। নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভাল। আপনার থেকে বয়সে ছোট কারও উপকার নিতে হতে পারে। ডায়াবিটিসের সমস্যায় ভোগান্তি।

কুম্ভ রাশি (জানুয়ারি ২১ থেকে ফেব্রুয়ারি ২০ অথবা মাঘ থেকে ফাল্গুন ):

আজ কর্মে আলস্য অনেক ক্ষতি করতে পারে। প্রেমে অশান্তির আশঙ্কা। বাড়ি পরিবর্তনের পরিকল্পনা করতে পারেন। দূর সম্পর্কের আত্মীয়দের সঙ্গে কোনও কিছু নিয়ে বিবাদের আশঙ্কা। যতই প্রিয় বা কাছের বন্ধু হোক, কাউকে বিশ্বাস করলে ক্ষতি হতে পারে। আজ চরিত্র নিয়ে কথা উঠলে প্রশ্রয় দেবেন না। দীর্ঘ দিনের কোনও অসুখ থেকে মুক্তি পাবেন। পরিবার নিয়ে ভ্রমণের সম্ভাবনা। দুপুরের পরে কোনও ভাল কাজ ব্যর্থ হতে পারে।

মীন রাশি (ফেব্রুয়ারি ২১ থেকে মার্চ ২০ অথবা ফাল্গুন থেকে চৈত্র ):

দূরে কোথাও ভ্রমণে আনন্দ বাড়তে পারে। কর্মক্ষেত্রে উন্নতি বা প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। যানবাহন কেনার পরিকল্পনা এখন স্থগিত রাখাই ভাল। হার্টের রোগীদের বিশেষ ভাবে চিকিৎসার প্রয়োজন হতে পারে। অলসতার শিকার হবেন। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। মা–বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাধতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে। সন্তানের চাকরির যোগ রয়েছে। বন্ধুবিবাদ বাড়তে পারে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা