ছবি: সংগৃহীত
শিল্প ও সাহিত্য

বইমেলায় মুন্সীগঞ্জের লেখকদের বই

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: ঢাকায় বাংলা একাডেমির বইমেলায় মুন্সীগঞ্জের লেখকদের বই উঠেছে একাধিক স্টলে। বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত বই গুলো এখন পাঠকদের হাতে।

এ বছর ঢাকা বইমেলায় পাওয়া যাচ্ছে গোলাম আশরাফ খান উজ্জ্বল, কবি জাকির সাঈদ, মুজিব রহমান, সিরাজুল ইসলাম, সোহেল রিয়াজুল ও জুয়েল আহসান কামরুলের বইগুলো। পাঠকরা সংগ্রহ করতে পারেন বইগুলো।

প্রত্ন গবেষক গোলাম আশরাফ খান উজ্জ্বলের প্রকাশনী হলো সৃজনী ও সিদ্দিকীয়া। সৃজনীর স্টলে পাওয়া যাবে বাংলাদেশের প্রাচীন ও ঐতিহাসিক ১০০ মসজিদ এবং ইতিহাস ঐতিহ্যে বিক্রমপুর। সোহরাওয়ার্দী উদ্যানের স্টল নং- ৩০৬,৩০৭ ও ৩০৮। সিদ্দিকীয়া পাবলিকেশন স্টল নং- ৩১৪,৩১৫ ও ৩১৬। এখানে পাওয়া যাবে আমাদের ইতিহাস ও প্রত্ন এবং দুর্গনগরী মুন্সীগঞ্জ। বাংলাদেশের ১০০ মসজিদ বইটির মূল্য ৩০০ টাকা।

কবি জাকির সাঈদের আত্মতত্ত্ব দর্শন সমগ্র বইটি প্রকাশ করেছে বেহুলা বাংলা। বইটির মূল্য ৩২৫ টাকা। মুজিব রহমানের বই মুন্সীগঞ্জের স্মরণীয় বরণীয় ব্যক্তিত্ব। প্রকাশ করেছে ঝুমঝুমী প্রকাশনী। আর বইটির মূল্য ২৪০ টাকা। সোহরাওয়ার্দী উদ্যানের স্টল নং - ০২। জুয়েল আহসান কামরুলের উপন্যাস কিমোনো কন্যা। অন্বেষা প্রকাশনীর স্টলে পাওয়া যাবে উপন্যাসটি।

ঝুমঝুমী প্রকাশনী হতে প্রকাশিত হয়েছে সোহেল রিয়াজুলের উপন্যাস শীতল সুখ। স্টল নং - ০২ এতে পাওয়া যাচ্ছে উপন্যাসটি। এছাড়াও গোলাম আশরাফ খান উজ্জ্বলের প্রত্ন ও ভাস্কর্য্য নিয়ে লেখা অপরাজেয় বাংলা, ৫২ প্রকাশনীর স্টলে। বইটির মূল্য ১৭১ টাকা। সম্প্রীতি প্রকাশনা প্রকাশ করেছে বাংলাদেশের প্রত্ন ইতিহাস আধুনিক ঢাকা। গ্রন্হটির মুল্য রাখা হয়েছে ২৪০ টাকা। শিশু সাহিত্যিক সিরাজুল ইসলামের ছড়া গ্রন্হ- ছড়া মানে মজা। প্রকাশ করেছে সাত ভাই চম্পা। মূল্য ২০০ টাকা।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা