শিল্প ও সাহিত্য

শীর্ষেন্দু মুখোপাধ্যায় করোনা আক্রান্ত

সাননিউজ ডেস্ক: ভারতের জনপ্রিয় কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।বর্তমানে তিনি কলকাতায় নিজ বাসায় আইসোলেশনে আছেন। পরিবারের বরাত দিয়ে ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ও জিনিউজের প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ২ জানুয়ারি মালদহে বইমেলা উদ্বোধন করতে গিয়েছিলেন বর্ষীয়ান এই সাহিত্যিক। সেখান থেকে বাসায় ফিরে সর্দি-কাশিতে ভোগেন শীর্ষেন্দু। পরে করোনা পরীক্ষা করান। এতে তার রিপোর্ট পজিটিভ আসে।

লেখকের মেয়ে দেবলীনা মুখোপাধ্যায় বিষয়টি নিশ্চিত করে হিন্দুস্থান টাইমসকে জানান, সপ্তাহখানেক আগে শীর্ষেন্দুর দেহে করোনার উপসর্গ দেখা দেয়। তবে তার শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল।

৮০ পেরোনো শীর্ষেন্দু জানিয়েছেন, করোনার কারণে তার অবসাদ দেখা দিয়েছে। খাবারে অরুচি ও শারীরিক দুর্বলতায় ভুগছেন তিনি। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। শীর্ষেন্দুর করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন সমরেশ মজুমদার, প্রচেত গুপ্ত।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৬

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৬ জনকে আটক ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা