ছবি ; সংগৃহিত
খেলা

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

স্পোর্টস ডেস্ক

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সাঁতারে ব্যর্থ হলেন সামিউল ইসরাম রাফি।

নিজের ক্যারিয়ারসেরা টাইমিং করলেও হিটের বাধা টপকাতে পারেননি এই সাঁতারু। গতকাল মঙ্গলবার গ্লাসগোর টলক্রস ইন্টারন্যাশনাল সুইমিং সেন্টারে ৫০ মিটার বাটারফ্লাইয়ের হিটে রাফি ২৫ দশমিক ২৩ সেকেন্ড সময় নিয়ে ৭০ প্রতিযোগীর মধ্যে হয়েছেন ৩৬তম। এই ইভেন্টের সেমিফাইনালে ওঠা ১৬ সাঁতারুর মধ্যে সবশেষ জন নর্দান আয়ারল্যান্ডের ম্যাথু হ্যামিল্টন; তাঁর টাইমিং ২৪ দশমিক ২৫ সেকেন্ড।

১০০ মিটার ফ্রিস্টাইলের পর ৫০ মিটার বাটারফ্লাইয়েও কোনো চমক দেখাতে পারলেন না সামিউল ইসলাম রাফি। গত বছর জাতীয় সাঁতারে এই ইভেন্টে ২৫ দশমিক ১৫ সেকেন্ড সময় নিয়ে ২০২২ সালে মাহামুদুন্নবী নাহিদের গড়া রেকর্ড ভেঙেছিলেন রাফি।

গ্লাসগোয় এর আগে ১০০ মিটার ফ্রিস্টাইলের হিট থেকে রাফি বিদায় নেন ৫২ দশমিক ৪৯ সেকেন্ড টাইমিং করে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা