খেলা

মিরাজকে সরিয়ে নতুন অধিনায়ক?

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরানো হতে পারে—এমন গুঞ্জন গত কয়েকদিন ধরেই ক্রিকেটাঙ্গনে আলোচনায় রয়েছে। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের পর মিরাজের নেতৃত্ব নিয়েও সমালোচনা বেড়েছে। এরই মধ্যে ক্রীড়াভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, নেতৃত্বে পরিবর্তন আনার বিষয়ে বিসিবি গুরুত্বের সঙ্গে ভাবছে।

প্রথমদিকে ওয়ানডে অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর নামই সবচেয়ে বেশি আলোচনায় ছিল। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসই এখন এই দৌড়ে এগিয়ে রয়েছেন। ফলে ওয়ানডে দলের নেতৃত্বও তার হাতে তুলে দেওয়া হতে পারে।

বর্তমানে বাংলাদেশের তিন ফরম্যাটে তিনজন আলাদা অধিনায়ক দায়িত্ব পালন করছেন। টেস্টে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত, ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টিতে লিটন দাস।

আগামী (২৯ জুলাই) বিসিবির বোর্ড সভা রয়েছে। বোর্ড পরিচালকদের সেই মিটিংয়ে অধিনায়ক ইস্যুতে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। টি-টোয়েন্টিতে লিটনের ডেপুটি হিসেবে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন তাওহীদ হৃদয়। ওয়ানডেতেও একই দায়িত্ব পেতে পারেন তিনি।

লিটনের অনুপস্থিতি হৃদয়ের নেতৃত্বে জিম্বাবুয়েতে সিরিজ জেতে বাংলাদেশের টি-টোয়েন্টি দল। সাবেক অধিনায়ক শান্তকে আবারো ওয়ানডে দলের অধিনায়ক করার কথা ভাবা হচ্ছিল। তবে সীমিত ওভারের অধিনায়ক ও লাল বলের অধিনায়ক আলাদা রাখতে লিটনই আপাতত এগিয়ে রয়েছেন।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

ইরান শান্তি সংলাপে আগ্রহী, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ফের যুক্তরাষ্ট্র...

অতিরিক্ত চিন্তা থেকেই কি বুকে ব্যথা?

বয়স একটু বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় এসে জড় হতে থাকে রাজ্যের সব...

দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ

নোয়াখালীর সেনবাগে বোনকে দেখতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর আবুল কাশেম (৬০) না...

সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬

সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.-এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন- ২০২...

গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১ আগস্ট থেকে

দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা