ছবি: সংগৃহীত
জাতীয়

আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও জার্মানির মধ্যে ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতা আরও বিস্তৃত করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে আজ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কফলারের।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সফরে ড. কফলার জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এমন প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা, অর্থনৈতিক অভিযোজন সক্ষমতা ও টেকসই প্রবৃদ্ধির বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে।

বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী জার্মানি এ সফরের মাধ্যমে দুই দেশের বিদ্যমান অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে আগ্রহী। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এলডিসি থেকে উত্তরণ এবং পরিবর্তিত উন্নয়ন চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রচলিত সহায়তা কাঠামোর বাইরেও নতুন সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

সফরকালে ড. বারবেল কফলার দ্বিপক্ষীয় রাজনৈতিক সংলাপে অংশ নেবেন। পাশাপাশি চট্টগ্রামে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনের কর্মসূচিও রয়েছে তার।

ঢাকায় অবস্থানকালে জার্মান দূতাবাস আয়োজিত ‘জার্মান রিইউনিফিকেশন ডে’ উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এতে বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, কূটনীতিক এবং সাংস্কৃতিক ও গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

১৯৯০ সালে দীর্ঘ স্নায়ুযুদ্ধকালীন বিভাজনের অবসান ঘটিয়ে পূর্ব ও পশ্চিম জার্মানির পুনঃএকত্রীকরণকে স্মরণ করে দিবসটি পালন করা হয়।

জার্মান দূতাবাসের ভাষ্য অনুযায়ী, ড. বারবেল কফলারের এ সফর বাংলাদেশের টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা অব্যাহত রাখার ক্ষেত্রে জার্মানির অঙ্গীকারের প্রতিফলন।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

এমবাপের মন্তব্যে চীনের মানুষের অনুভূতিতে আঘাত

ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরে তৈরি হওয়া একটি বিতর্কিত মন্তব্য আন্তর্...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা