আন্তর্জাতিক

শেয়ারবাজার থেকে চীনা কোম্পানি বাদ দিতে সিনেটে বিল পাস

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনা মহামারিকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার পারদ দিন দিন বাড়ছে। প্রথম থেকেই করোনাভাইরাসের জন্য চীনকে দোষারোপ করে আসছিলো যুক্তরাষ্ট্র। এবার সেই রোশানল গিয়ে পড়লো বাণিজ্যের ওপর। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার থেকে চীনের প্রতিষ্ঠানগুলোকে বাদ দিতে নতুন বিল পাস করেছে মার্কিন সিনেট।

সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায়, বুধবার (২০ মে) মার্কিন সিনেটে এ বিল পাস করা হয়েছে। এর ফলে চীনের বহুজাতিক বড় বড় কোম্পানিগুলো বাদ পড়লো যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার থেকে। এর মধ্যে রয়েছে আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড ও বাইডু ইন্টারনেটের মতো বড় বড় কোম্পানি।

এর ফলে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ দু’টির মধ্যকার উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

লুসিয়ানার রিপাবলিকান সিনেটর জন কেনেডি ও ম্যারিল্যান্ডের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান মার্কিন সিনেটে এ বিল উত্থাপন করেন। সিনেটে এ বিল সর্বসম্মতভাবে পাস হয়।

সিনেটে পাস হওয়া বিলটি এখন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে যাবে। সেখানে পাস হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলে তা আইনে পরিণত হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

টঙ্গীবাড়িতে কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠ উদ্বোধন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠের শুভ উদ্বোধন ক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

তৃতীয় নির্ধারণী ম্যাচে ফ্রান্স ০৪-ইংল্যান্ড ০৬

সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে পরাজয়ের দরুন এখনও সমালোচনার পারদ থামাতে পারে...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা