বিনোদন

বর্ষার উপস্থাপনায় অতিথি অনন্ত জলিল!

বিনোদন ডেস্কঃ

অনন্ত বর্ষা এমন এক জুটি যাদের চর্চা মিডিয়া জগতের বাইরেও হয়। তাদের আলোচনায় আসতে কোন হিট সিনেমা লাগে না। সারা বছরই বাংলাদেশে কোন না কোনভাবে আলোচনায় থাকেন এই জুটি। বলাই বাহুল্য, বিতর্কিত কোন বিষয় নিয়ে তারা কখনো আলোচনায় আসেননি। এবার ঈদেও আলোচনায় এই দম্পতি, তবে একটু ভিন্নভাবে।

এতোদিন এই দম্পতি টিভি পর্দা কিংবা বিভিন্ন অনুষ্ঠানে পাশাপাশি বসেছেন অতিথির আসনে। এবার বসছেন মুখোমুখি। যেখানে বর্ষাকে দর্শকরা পাচ্ছেন উপস্থাপকের ভূমিকায়। আর তার সামনে অতিথির আসনে বসবেন অনন্ত!
ঈদের দিন অনন্ত জলিলের নিজস্ব ইউটিউব চ্যানেলে ঢুকে অনেকেই চমকিত হয়েছে। এক ভিডিও বার্তায় জানানো হয়, অন্য ঈদগুলোর মতো এবার আর কোনও টিভি অনুষ্ঠানে অংশ নেওয়া হয়নি তাদের। ভক্তদের বিনোদনের কথা ভেবেই নিজেরাই ঘরে বসে এমন কিছু করার উদ্যোগ নিয়েছেন।
জানা যায়, অনুষ্ঠানটিতে নায়িকা বর্ষার নানামাত্রিক প্রশ্নে জর্জরিত হবেন নায়ক, প্রযোজক, পরিচালক, ব্যবসায়ী অনন্ত জলিল। তাদের এই ঘরোয়া আলাপে উঠে আসবে নিজেদের সংসারের গল্পও।ব্যতিক্রমী এই অনুষ্ঠানটি দেখতে ভক্তদের চোখ রাখতে হবে অনন্ত জলিলের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজ রাত ৮ টায়।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা