জাতীয়

ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি আছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা সংকটের মধ্যে ঘূর্ণিঝড় আস্ফান আসলেও তা মোকাবিলায় সরকার আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে।

মঙ্গলবার (১৯ মে) গণভবন থেকে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্যের সময় তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনা দুর্যোগের মধ্যে ঘূর্ণিঝড় মোকাবিলা করতে হবে। দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ আগেও যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছে। সেই সক্ষমতা আমাদের আছে। তাছাড়া আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, 'যতই ঝড়-ঝাণ্ডা আসুক, বাধা আসুক কাটিয়ে উঠতে পারবো। এ দুর্যোগ কাটিয়ে উঠে অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারবো।'

প্রধানমন্ত্রী বলেন, 'সমস্যা চিরদিন থাকে না। এক সময় নিশ্চয়ই এটা কাটিয়ে উঠতে পারবো। সবকিছু আমাদের সাহসের সঙ্গে মোকাবেলা করতে হবে। এটাই মাথায় রাখতে হবে যে, দুর্যোগ আসতে পারে, কিন্তু সেটাকে মোকাবিলা করে আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।'

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা