খেলা

আর্জেন্টিনায় আর ফিরবেন না মেসি!

স্পোর্টস ডেস্ক:

পরিবার ও নিজের জীবন বাঁচাতে আর দেশে ফিরবেন না আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। এমনটাই ধারণা করছেন মেসির চাচাতো ভাই ম্যাক্সি বিয়ানকুচ্চির।

কারণ গত বুধবার রোজারিওতে ছিনতাইকারির আঘাতে মারা যান আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের কিংবদন্তি টমাস কার্লোভিচ। এই রোজারিওতে বহুবার মেসির পরিবার-আত্মীয়-স্বজনও ছিনতাইকারি ও সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। এজন্য থানা-পুলিশও করা হয়েছে। কিন্তু কোন প্রতিকার পাওয়া যায়নি। বিয়ানকুচ্চি মনে করেন, এই দেশে মেসির জীবন নিরাপদ নন। তাই হয়তো আর আর্জেন্টিনায় ফিরবেন না আর্জেন্টিনার এই সুপারস্টার।

আর্জেন্টিনার একটি ‘রেডিও’কে বিয়ানকুচ্চি বলেন, ‘নিরাপত্তা নিয়ে শঙ্কা মেসির আর্জেন্টিনায় ফেরাকে বাধাগ্রস্ত করতে পারে। আমি চাই সে নিজ দেশে ফিরে আসুক, এটা আমারও স্বপ্ন। কিন্তু এটা ঝুঁকিপূর্ণ, এই শহরটা এখনও নরক হয়ে আছে। আইন-শৃঙ্খলাবাহিনী কোন অ্যাকশনই নিচ্ছে না।’

আর্জেন্টিনা থেকে ২০০৩ সালে বার্সেলোনায় পাড়ি জমান মেসি। স্পেনে বার্সেলোনা শহর থেকে কিছুটা দূরে কাস্তেলদেফেসে নিজের বাড়ি নির্মাণ করেছেন মেসি। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে সেখানেই থাকেন ফুটবলের ক্ষুদে জাদুকর। প্রতি বছর বা দু’বছর পর আর্জেন্টিনায় নিজ বাড়িতে গেলেও, বেশি দিন সেখানে থাকতেন না এই তারকা ফুটবলার।

ক্যাম্প ন্যু থেকে ক্যারিয়ার শেষে নিজ দেশে থিতু হবার স্বপ্ন এখনো দেখেন মেসি। অতীতে বহুবার এমনটা বলেছেন তিনি। কিন্তু রোজারিওর বর্তমান পরিস্থিতি মেসির ভবিষ্যত স্বপ্নকে অন্ধকার করে দিচ্ছে। রোজারিওতে শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজে ক্যারিয়ারের ইতি টানার স্বপ্নও এখন ফিকে হচ্ছে।

উল্লেখ্য, ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনায় জন্ম নেন মেসি। দেশের হয়ে ১৩৮ ম্যাচে ৭০টি গোল করেছেন তিনি। কিন্তু ফুটবলের ক্ষুদে জাদুকরের এখনো স্বপ্নের বিশ্বকাপ স্পর্শ করা হয়নি। ২০১৪ সালে বিশ্বকাপে দলকে ফাইনালে তুলেও শিরোপার স্বাদ নিতে পারেননি মেসি। জার্মানির কাছে অতিরিক্ত সময়ের গোলে ফাইনাল হারে মেসির আর্জেন্টিনা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসো...

হাম উপসর্গে মৃত্যু আরও ৪

শেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের...

গুগল ভিডস দিয়ে তৈরি হবে এআই ভিডিও

এআই ভিডিও তৈরির চাহিদাকে পুঁজি করে টেক জায়ান্ট গুগল তাদের এআই ভিডিও অ্যাসিস্...

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল ঘিরে মহিষ ভোজের আয়োজন

মাদারীপুরের শিবচরে বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে ভোজ...

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

বিশ্বকাপের মঞ্চে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ফাইনালের অপেক্ষায় লিওন...

শিবচরে এমপি জেরিন খানকে গণসংবর্ধনা 

মাদারীপুর ১, ২ ও ফরিদপুর ১ (দায়িত্বপ্রাপ্ত) মহিলা আসনের সংসদ সদস্য এবং কেন্দ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা