প্রবাস

কানাডায় আটকে পড়া ১৯৫ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে আসছে

নিউজ ডেস্ক

কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট কানাডায় আটকে পড়া ১৯৫ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে ২০ মে রাতে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।

এ সময়, বিমানবন্দরে যাত্রীদের বিদায় জানান কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান, টরেন্টোতে বাংলাদেশের কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদসহ অন্যান্যরা।

যাত্রাপথে ফ্লাইটটি দোহাতে যাত্রাবিরতি নিতে অবতরণ করবে। সব কিছু ঠিক থাকলে ২২ মে ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (২১ মে) এ তথ্য নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় এই বিশেষ বিমানের ব্যবস্থা করতে সহায়তা করেছে অটোয়ার বাংলাদেশ হাইকমিশন ও টরেন্টোর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

হাইকমিশনার মিজানুর জানান, কোভিড-১৯-এর কারণে বিদেশে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানোর জন্য সরকারের চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় কানাডা থেকে এ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়।

দেশে গিয়ে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন বলে বিমানে থাকা যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন। তারা হাইকমিশনকে ধন্যবাদ জানায় এই উদ্যোগের জন্য।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা