ছবি: সংগৃহীত
নারী

রোকেয়া দিবস উপলক্ষে ৩৫ নারীকে সংবর্ধনা 

ভোলা প্রতিনিধি: ‘নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

আরও পড়ুন: প্রধান বিচারপতি করার আফসোসটা থেকে গেল

শনিবার (৯ ডিসেম্বর) সকালে র‌্যালি, আলোচনা সভা ও ৩৫ জন সফল নারীদের জয়িতা সংবর্ধনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

জেলা প্রশাসন ও ভোলার মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।

আরও পড়ুন: মহিষের দই খেয়ে অসুস্থ শতাধিক

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- ভোলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমিতাভ রায় অপু, শিশু একাডেমীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আখতার হোসেন ও সাংস্কৃতিক কর্মী তালহ তালুকদার বাঁধন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আরিফুজ্জামান ৫ টি ক্যাটাগরিতে ১০ জন মহীয়সী নারীকে আনুষ্ঠানিক সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। জেলায় ৩৫ জন নারীকে এ সম্মাননা প্রদান করা হয়।

এর আগে সকালে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে একটি র‌্যালি নিয়ে সড়ক প্রদক্ষিণ করেন বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দরা।

আরও পড়ুন: নান্দনিক আয়োজনে বাংলাদেশ ফেস্টিভ্যাল

জেলা পর্যায়ে জয়িতা সংবর্ধনা প্রাপ্তরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মোসা. সেলিনা আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মোসা. হোসনে আরা বেগম, সফল জননী হোসনেয়ারা বেগম, নির্যাতন বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা সাথী এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে আইনুন নাহার রেনু বেগম।

উপজেলা পর্যায়ে জয়িতা সংবর্ধনা পেয়েছেন- সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য ফারজানা আক্তার লিমা, সফল জননী রেহানা বেগম, নির্যাতন বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা বিবি ফাতেমা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মোসা. সেলিনা আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সুলতানা রাজিয়া।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা