স্বস্তি নেই ইলিশে, দাম কমেছে মাংসের
বাণিজ্য

স্বস্তি নেই ইলিশে, দাম কমেছে মাংসের

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার বাজারগুলোতে ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে মাংসের বাজারে দাম কমেছে। প্রতিকেজি গরু মাংস ৫০০ টাকা করে বিক্রি করতে দেখা গেছে।

এছাড়া ৭৩০ থেকে ৭৫০ টাকা করে বিক্রি করতে দেখা গেছে খাসির মাংস। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে গরুর মাংসে দাম কমেছে কেজিতে প্রায় ১০০ টাকা। আর খাসির মাংসে কমেছে ৫০ থেকে ৭০ টাকা।

এর আগে গরু মাংস ছিল ৫৮০ থেকে ৬০০ টাকা কেজি। আর ৭৮০ থেকে ৮০০ টাকা ছিল খাসির মাংস।

এদিকে, দাম কমেছে মুরগি, ডিমের বাজারেও। তবে মাছের দাম অপরিবর্তিত। এমনকি ইলিশ মাছের দাম নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়াও। ক্রেতাদের অভিযোগ, বাজারে ইলিশের সরবরাহ থাকলেও সে তুলনায় দাম কমেনি। আবার বিক্রেতারা বলছেন, ইলিশের মৌসুম না হলেও বাজারে ইলিশ আসছে। আবার দামও তুলনামূলক কম।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাজধানীর হাতিরপুল, শান্তিনগর, সেগুনবাগিচা, ফকিরাপুল, মতিঝিল টিঅ্যান্ডটি কলোনি বাজার ও খিলগাঁও কাঁচাবাজারসহ এসব এলাকার অস্থায়ী বাজার ঘুরে এ চিত্র উঠে এসেছে।

সপ্তাহের ব্যবধানে কেজিতে পাঁচ টাকা কমে এসব বাজারে প্রতিকেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকা। লেয়ার মুরগি প্রতিকেজি বিক্রি হচ্ছে ২৪০ টাকা। আর ১০ টাকা কমে প্রতিকেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৭০ টাকা। তবে দেশি মুরগির দর কমেছে ৫০ টাকা। ৫৫০ টাকা কেজি বিক্রি করতে দেখা গেছে। এছাড়া ছোট আকারের রোস্টের মুরগি প্রতি চার পিস বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকায়।

এদিকে, কেজিতে ১০০ টাকা পর্যন্ত কমেছে গরুর মাংসের দাম। এসব বাজারে প্রতিকেজি গরু মাংস বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজি। তবে কিছু কিছু দোকানে দাম চাওয়া হচ্ছে ৫৫০ টাকা। দাম কমে প্রতিকেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৩০ থেকে ৭৫০ টাকা। আর প্রতিকেজি বকরির মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকায়।

সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমে দাম কমেছে পাঁচ থেকে ১০ টাকা পর্যন্ত। বাজারে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। ১০ টাকা কমে দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা। সোনালি মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা। আর হাঁসের ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়।

বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে মাছের বাজার। এসব বাজারে প্রতিকেজি কাঁচকি মাছ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা, মলা ৩০০ থেকে ৩৫০ টাকা, দেশি টেংরা ৩৫০ থেকে ৫০০ টাকা, নদীর টেংরা (বড়) ৪৫০ থেকে ৫০০ টাকা, শিং (আকারভেদে) বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৪০০ টাকা, দেশি শিং ৭০০ থেকে ৮০০ টাকা, পাবদা ২৮০ থেকে ৩৫০ টাকা, দেশি চিংড়ি (ছোট) ৩৫০ থেকে ৪০০ টাকা, কৈ মাছ ১৫০ থেকে ১৭০ টাকা, রুই (আকারভেদে) ১৮০ থেকে ৩০০ টাকা, মৃগেল ১৭০ থেকে ২৮০ টাকা, পাঙাস ১১০ থেকে ১৬০ টাকা, তেলাপিয়া ১১০ থেকে ১৫০ টাকা, কাতল ১৮০ থেকে ২৮০ টাকা কেজিদরে বিক্রি হতে দেখা গেছে।

এসব বাজারে প্রতি সোয়া কেজি থেকে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৫০ থেকে এক হাজার ১০০ টাকা, এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৯৫০ থেকে এক হাজার টাকায়, ৭৫০ গ্রাম ওজনের ইলিশ ৬৫০ টাকা, প্রতি ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকা, আর ছোট ইলিশ আকারভেদে বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়।

সেলিনা বেগম নামে মতিঝিল টিঅ্যান্ডটি বাজারের এক ক্রেতা বলেন, বাজারে ইলিশের পর্যাপ্ত সরবরাহ আছে। কিন্তু ইলিশে আগের দামই চাওয়া হচ্ছে। অথচ দাম আরও কম হওয়া উচিত। গরুর মাংস থেকে ক্রেতারা মুখ ফিরিয়ে নিয়েছেন। এভাবে ইলিশ থেকেও মুখ ফেরানো উচিত। তাহলে ব্যবসায়ীরা দাম কমাবে।

মতিঝিল টিঅ্যান্ডটি বাজারের মাছ বিক্রেতা আলী বলেন, ইলিশের মৌসুম না হলেও বাজারে ইলিশ আসছে। তুলনামূলক দাম কম আছে, এটাকে বেশি বলা যায় না।

এ বাজারের মাংস বিক্রেতা ইমরান বলেন, এখন গরুর দাম কম, আবার বিক্রিও কমেছে। গরুর দাম কমায় মাংসের দামও কমেছে।

সান নিউজ/ আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কুষ্টিয়ায় বিজিবির প্রেস ব্রিফিং

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...

তাইওয়ান নিয়ে ট্রাম্প-শি ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন চীনের প্রেসিডেন্ট...

গাইবান্ধায় এক মঞ্চে জনতার মুখোমুখি প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ...

লাঙ্গলে ভোট দিলে ধুবনী কঞ্চিবাড়ীকে উপজেলা করা হবে, জাপা মহাসচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নে লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করে জ...

শান্তি,সমৃদ্ধির ও চাঁদাবাজ মুক্ত কেশবপুর গড়তে চাইঃ অধ্যাপক মোক্তার আলী

রাজীব চৌধুরী, কেশবপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আস...

তাইওয়ান নিয়ে ট্রাম্প-শি ফোনালাপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন চীনের প্রেসিডেন্ট...

২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা-২০২৬ শুরু

অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হবে ২০ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার বিকাল ৩টায় বাংলা এক...

নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে?

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্প...

নিখোঁজ ওয়ালিউল্লাহ-মোকাদ্দাসের সন্ধানের দাবি ইবিতে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিখোঁজ দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল-মোকাদ্দাস...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কুষ্টিয়ায় বিজিবির প্রেস ব্রিফিং

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা