ছবি: সংগৃহীত
নারী

‘উইমেন অব ইন্সপিরেশন’ পেলেন শেয়ারট্রিপের সাদিয়া হক

নিজস্ব প্রতিবেদক: জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের ‘উইমেন অব ইন্সপিরেশন অ্যাওয়ার্ডস-২০২৩’ পেয়েছেন দেশের শীর্ষস্থানীয় ট্রাভেল-টেক প্ল্যাটফর্ম শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক।

আরও পড়ুন: সম্মাননা পেলেন তানজিন তিশা

শনিবার (২৬ আগস্ট) রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশের পর্যটন খাতের বিকাশে সাদিয়া হকের অব্যাহত প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ এই ‘উইমেন অব ইন্সপিরেশন’ অ্যাওয়ার্ড। তিনি কেবলমাত্র বাংলাদেশীদের ভ্রমণ প্রক্রিয়ার রূপান্তর নিশ্চিত করেছেন এমনটা নয়, বরং তার দূরদর্শী নেতৃত্বের মধ্য দিয়ে স্থানীয় কমিউনিটিগুলোর জন্য তৈরি হয়েছে নতুন সুযোগ, এবং সামাজিক ও অর্থনৈতিক রূপান্তরের ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়েছে।

দেশের ভ্রমণ খাতে অসামান্য এ অর্জনের পাশাপাশি তিনি কটলার অ্যাওয়ার্ডস ২০২২ এর ‘উইমেন লিডার অব দ্য ইয়ার’ স্বীকৃতিতেও ভূষিত হন।

আরও পড়ুন: সার্জারি হলে, দাঁত সোজা করতাম

দেশের ভ্রমণ খাতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসার লক্ষ্যে শেয়ারট্রিপ প্রতিষ্ঠা করেন সাদিয়া হক। বহুমুখী এই প্ল্যাটফর্মটি মাত্র কয়েক ট্যাপেই ভ্রমণ-সংক্রান্ত যেকোনো সার্ভিস পেতে সহায়তা করে ভ্রমণকারীদের।

ফলশ্রুতিতে, দেশের ভ্রমণপিপাসু মানুষের কাছে ওয়ান-স্টপ সল্যুশন হিসেবে খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে শেয়ারট্রিপ।

আরও পড়ুন: দেবের প্রশংসা করলেন অরিজিৎ

এ বিষয়ে সাদিয়া হক বলেন, ‘এই স্বীকৃতি আমার জন্য অনেক সম্মানজনক এবং এটি অর্জন করতে পেরে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। শেয়ারট্রিপ কেবলমাত্র একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়। বরং এটি অনালাইন এবং অফলাইন ভ্রমণ সার্ভিসের মাঝের দূরত্ব কমিয়ে দেশ ও বিদেশের সৌন্দর্য ও অনন্য ভ্রমণ অভিজ্ঞতা উপভোগের অপার সম্ভাবনা উন্মোচিত করছে।

আমাদের নিবেদিতপ্রাণ সহকর্মী ও অংশীদারদের অব্যাহত সহযোগিতার মাধ্যমে দেশের পর্যটন খাতের বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।’

আরও পড়ুন: দুই বাংলা থেকেই প্রস্তাব পাচ্ছেন ইধিকা

দেশের অসাধারণ নারী নেতৃত্বের অসামান্য অর্জনকে স্বীকৃতি দিতে ও তা উদযাপন করতে ‘উইমেন অব ইন্সপিরেশন’ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের আয়োজন করে জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল)।

এ বছর সমাজে ইতিবাচক প্রভাব বিস্তারের ওপর ভিত্তি করে ১২ জন অপ্রতিরোধ্য নারীকে এই স্বীকৃতি দেয় জেসিআই। আর এর মধ্য দিয়ে তাদের এই অনবদ্য পথচলাকে উদযাপন করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা