স্বর্ণের দাম বাড়বে আরও, রূপার মূল্য দ্বিগুণ
বাণিজ্য
রূপার মূল্য দ্বিগুণ

স্বর্ণের দাম বাড়বে আরও

নিজস্ব প্রতিবেদক:

স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে লাগামহীনভাবে বেড়েই চলেছে। সোমবার (২৭ জুলাই) প্রতি আউন্স স্বর্ণের দাম ১৯০৬ মার্কিন ডলার। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রতি আউন্স স্বর্ণের মূল্য এ বছরের শেষের দিকে দুই হাজার ছাড়িয়ে যাবে।

বর্তমানে প্রতি আউন্স রূপার মূল্য ২৩.২৭ মার্কিন ডলার। চলতি বছরের মার্চের তুলনায় বর্তমানে মূল্য দ্বিগুণ হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, স্বর্ণের দামের পাশাপাশি রূপার দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

এএসজেড ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ডেনিয়েল হাইনেস বলেন, করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে যাওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের নয়া পদক্ষেপের কারণে স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে। মহামারী পরিস্থিতি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বর্ণের দামও বাড়ছে। তিনি মনে করেন, এ বছরের শেষের দিকে স্বর্ণের দাম আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে করোনা মহামারী থেকে গেলে বাজার পরিস্থিতি আবারও স্থিতিশীল হবে বলে আশাবাদী ডেনিয়েল হাইনেস।

স্বর্ণের দামের ২০১১ সালেরও রেকর্ড এরই মধ্যে ভেঙে গেছে। তবে স্বর্ণের দাম এভাবে বেড়ে যাওয়ার ফলে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে কিনা, সে ব্যাপারেও উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। সূত্র: এএফআর

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা