বাণিজ্য

ইউএস-বাংলা এয়ারলাইন্সে জিপি গ্রাহকদের বিশেষ ছাড় 

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ও স্থানীয় টেলিযোগাযোগ সংস্থা গ্রামীণফোন লিমিটেডের(জিপি) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান মোঃ শফিকুল ইসলাম এবং গ্রামীণফোনের লয়্যালটি ম্যানেজমেন্টের প্রধান হাসান আহমেদ তৌহিদ এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, জিপি স্টার এবং গ্রামীণফোনের পোস্ট-পেইড গ্রাহকরা আগামী ৩১ মার্চ ২০২২ পর্যন্ত এয়ার টিকিটের মূল ভাড়ার উপর(ওয়ান ওয়ে ও রিটার্ণ) বিশেষ ছাড় (বিজনেস ও ইকোনমি ক্লাসে ১০% ছাড়)পাবেন। অফারটি প্রযোজ্য সকল অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য (ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী এবং বরিশাল)।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ার লাইন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা পারভীন ও মাইনুল হক ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং এবং গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন নাসার আহমেদ ও মোঃ ফজলে রাব্বি, লিড স্পেশালিস্ট, লয়্যালটি ম্যানেজমেন্ট।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা