বাণিজ্য

পাবনা পৌরসভার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, পাবনা: নতুন কোনো করারোপ ছাড়াই পাবনা পৌরসভার ২০২১-২২ অর্থ বৎসরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান।

বাজেটে আয়ের খাত ১৫০ কোটি ৭৯ লাখ ৮১ হাজার ৬৩৮ টাকা এবং ব্যয়ের খাত সমপরিমাণ ধরা হয়েছে। বাজেটে রাজস্ব খাতে আয় ৩৫ কোটি ৫৪ লাখ, উন্নয়ন খাতে আয় ১০৮ কোটি ৯২ লাখ, মূলধন ৩ কোটি ৮৪ লাখ, সম্ভাব্য প্রারম্ভিক স্থিতি ২ কোটি ৫০ লাখ টাকা ধরা হয়েছে। ব্যয় ধরা হয়েছে রাজস্ব খাতে ১৩ কোটি ৪০ লাখ, উন্নয়ন খাতে ১শ’ কোটি ১১ লাখ, মূলধন ব্যয় ৩ কোটি ৫৫ লাখ, সম্ভাব্য সমাপনী স্থিতি ৩৩ কোটি ৭৩ লাখ টাকা ধরা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সহযোদ্ধা হিসেবে পাবনা পৌরসভাকে একটি নান্দনিক শহরে পরিণত করতে রাতদিন শ্রম দিচ্ছি। সকলের সহযোগিতায় পাবনা পৌরবাসীর কষ্ট লাঘব করে একটি উন্নত মডেল শহর গড়ে তুলবো। পৌর মেয়র নয়, পৌরবাসীর সেবক হিসেবে কাজ করছি।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, ব্যবসায়ী ইদ্রিস আলী বিশ্বাস, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক শাজাহান মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা, পৌরসভার প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা