বাণিজ্য

ভারতীয় চিকিৎসকের বিজ্ঞাপন বন্ধে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক: অনলাইনে ভারতের চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা সেবা নেয়ার বিষয়ে বিভিন্ন প্রচারমাধ্যমে বিজ্ঞাপন ও এর মাধ্যমে বিদেশে টাকা পাচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সোসাইটি ফর টেলিমেডিসিন ই-হেলথের (বিএসটিইএইচ) যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. আসাদুজ্জামান খানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ইয়াদিয়া জামান এ নোটিশ পাঠিয়েছেন।

তথ্য, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও অর্থসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) চেয়ারম্যান, হেলথ পোর্ট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালককে আইনি নোটিশ দেওয়া হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন নোটিশকারী আইনজীবী।

তথ্য মন্ত্রণালয়কে নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। আর হেলথ পোর্ট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালককে সাত দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

নোটিশে বলা হয়, ‘ঘরে বসে ইন্ডিয়ান ডাক্তারের সাথে পরামর্শ করুন; আরও কম খরচে কোনো প্রকার টিকেট এবং ভিসার ঝামেলা ছাড়াই মাত্র ৩০০০ মাত্র ২০০০ টাকা ৬ই জুলাই পর্যন্ত প্রযোজ্য’ মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিজ্ঞাপনটি বাংলাদেশের প্রচলিত আইনের লঙ্ঘন।

ওই বিজ্ঞাপন ভারতীয় আইন ও বাংলাদেশ টেলিমেডিসিন সংক্রান্ত নীতিমালার লঙ্ঘন। তাই এই বিজ্ঞাপন প্রচার ও প্রকাশ বন্ধ হওয়া প্রয়োজন।

নোটিশে আরও বলা হয়, ভারতে অবস্থানরত ডাক্তারদের কাছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দুই হাজার থেকে তিন হাজার টাকা পাঠানো না হলে সেটা বাংলাদেশের প্রচলিত মানি লন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। তাই বেআইনিভাবে টাকা পাঠানো বন্ধ করা প্রয়োজন।’

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

মোংলা  বন্দর পরিদর্শনে নৌপরিবহনমন্ত্রী

নৌ পরিবহন, সড়ক ও সেতু এবং রেল মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মোংলা বন্দরের আকর...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা