বাণিজ্য

বাসা থেকে অফিস করছেন বিএসইসি-ডিএসইর কর্মকর্তারা

নিজস্ব প্রকিবেদক : সরকার ঘোষিত লকডাউনে বাসায় বসে অফিসের কাজ করার সুযোগ পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্মকর্তা-কর্মচারীরা। ইতিমধ্যে তারা শুরুও করেছেন।

বিএসইসি ও ডিএসই সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সূত্র বলছে, অফিসের মোট জনবলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একভাগ যেদিন অফিস করবে অন্যভাগের কর্মকর্তা-কর্মচারীরা সেদিন হোম অফিস করবে। যারা অফিসে এসে কাজ করবে পরের দিন তারা হোম অফিস করবে। একই সাথে পুঁজিবাজার সংশ্লিষ্টদের অফিসের কর্মঘণ্টাও কমেছে। পাশাপাশি ব্রোকার হাউজগুলোতেও এই নিয়ম মেনে কার্যক্রম চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, আমাদের ৫০ শতাংশ লোক একদিন উপস্থিত হচ্ছেন। বাকি অর্ধেক বাসায় থাকছেন। পরবর্তীতে দিনে বাসায় যারা কাজ করেছেন তারা অফিসে আসছেন আর অন্যদল হোম অফিস করছেন। স্টক এক্সচেঞ্জ ও ব্রোকারেজ হাউজগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মতিন পাটোয়ারীও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের হোম অফিস সিস্টেম চালু হয়েছে।

উল্লেখ্য, লকডাউনের এই সময়ে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত লেনদেন হচ্ছে।

সাননিউজ/আরএম/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা