বাণিজ্য

ব্যাংকারদের টিকার জন্য নিবন্ধনের তাগিদ

নিজস্ব প্রতিবেদক : দেশের সকল ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের ভ্যাকসিন নিতে নিবন্ধন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীকে পাঠিয়েছে।

সার্কুলারে surokkha.gov.bd লিংকে গিয়ে নিবন্ধন করা যাবে বলে জানানো হয়।

এর আগে বুধবার ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা স্বেচ্ছায় নিজ উদ্যোগে রেজিস্ট্রেশন করে টিকা নেবেন বলে জানিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

তিনি বলেন, ভ্যাকসিন গ্রহণে সমষ্টিগত রেজিস্ট্রেশনের সুযোগ নেই। এখানে সবাই যার যার ইচ্ছায় রেজিস্ট্রেশন করবেন। সেভাবেই তারা গ্রহণ করবেন এবং তারা এই সুবিধা ভোগ করবেন। আমি শুনেছি অন্য জায়গার মধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিক্যাল, বার্ন ইউনিটসহ সব জায়গার অভিজ্ঞতা খুব ভালো।

তিনি বলেন, জানুয়ারি মাসের শেষ নাগাদ যখন আমরা ভ্যাকসিনের আওতাভুক্ত হচ্ছি তখনই সব ব্যাংক কর্মকর্তা এবং সব সিইওদের সিইও সম্মেলনে বলা হয়েছে। সিইওরা তাদের ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের এটা ডিসেমিনেট করে দিয়েছে।

সান নিউজ/আরএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি নিশ্চিতের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার...

বন্ধ ছয় সুগার মিলের ব্যয় শত কোটি টাকা, ধ্বংস হচ্ছে মূল্যবান সম্পদ  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলস এক সময় উত্...

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৯ আগস্ট...

লৌহজংয়ে মার্কেটে আগুন, রক্ষা পেল হাসপাতাল-ব্যাংক

মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ...

দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ২৭তম ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর।...

ফারাক্কা চুক্তি নবায়নে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে: পানিসম্পদমন্ত্রী

রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি ভারতের কাছ থেকে পানির ন্যায্য হ...

টিভিতে আজ যত খেলা

বাংলাদেশের এইচপি দল ও মালয়েশিয়ার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আজ। এছাড়া দ্য হানড...

বাবার শেষ বিদায়ে মেসি

দীর্ঘদিন অসুস্থ থাকার পর বাবা হোর্হে মেসির মৃত্যুর পর শেষ বিদায়ে অংশ নিয়েছেন...

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা