বাণিজ্য

ডেসকোর বিল নিচ্ছে পদ্মা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) বিদ্যুৎ বিল সংগ্রহ করছে পদ্মা ব্যাংক লিমিটেড। ইতোমধ্যে উভয় প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যুৎ বিল সংগ্রহ-সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

এর ফলে ডেসকোর গ্রাহকরা এখন থেকে পদ্মা ব্যাংকের ঢাকার নির্ধারিত শাখাগুলোর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক লেখক ও গবেষক সুরমা জাহিদ প্রথম গ্রাহক হিসেবে গুলশান করপোরেট হেড অফিসে বিদ্যুৎ বিল জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু।

তিনি বলেন, বিদ্যুৎ বিল ছাড়াও পদ্মা ব্যাংক আরও কিছু ইউটিলিটি সেবা চালু করতে যাচ্ছে। পাশাপাশি দ্রুত সময়ে শাখাগুলোতে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে। এসব পরিষেবা খুব শিগগির গ্রাহকদের সুবিধার্থে আই-ব্যাংকিং (ইন্টারনেট ব্যাংকিং) এবং পদ্মা ওয়ালেট (মোবাইল অ্যাপ)-এ পাওয়া যাবে।

অনুষ্ঠানে পদ্মা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী, বিজনেস হেড জাবেদ আমিন, মানবসম্পদ বিভাগের প্রধান এসইভিপি এম আহসান উল্লাহ খান, এসইভিপি ল অ্যান্ড রিকভারি ফিরোজ আলম, হেড অব ব্রাঞ্চ সাব্বির মোহাম্মদ সায়েমসহ প্রধান শাখার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পদ্মা ব্যাংক লিমিটেড যাত্রা শুরু করে ২০১৯ সালের ২৯ জানুয়ারি। বর্তমানে ব্যাংকটির ৬৮ শতাংশ শেয়ারের অংশীদার সোনালী, অগ্রণী, জনতা, রূপালী ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ। সারা দেশে ৫৮টি শাখা নিয়ে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে পদ্মা ব্যাংক লিমিটেড।

সাননিউজ/আরএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা