বাণিজ্য

ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ১৯৮৩ টাকা

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। ভরিতে এক হাজার ৯৮৩ টাকা করে বেড়েছে।

নতুন মূল্য বুধবার (৬ জানুয়ারি) থেকে কার্যকর হবে বলে মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তবে রুপার দাম আগের মতোই বহাল রয়েছে।

এতে বলা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-ভারত-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ এবং ইউএস নির্বাচন পরবর্তী পরিস্থিতি, তেলের দর পতন ও নানা জটিল সমীকরণের কারণে বিশ্ব বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইট পুরোদমে চালু না থাকা, বিএসটিআই-এর সক্ষমতার অভাব এবং নানা দাফতরিক জটিলতার কারণে দেশীয় গোল্ড ডিলারদের চাহিদার বিপরীতে স্বর্ণবার আমদানি করতে না পারার কারণে দেশীয় বুলিয়ন/পোদ্দার মার্কেটে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার মূল্য নির্ধারণ করে বাজুস। সর্বশেষ গত ২ ডিসেম্বর ভরিতে সোনার দাম সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা কমানো হয়েছিল।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হয়েছে ৭৪ হাজার ৬৫০ টাকা। বুধবার থেকে ২১ ক্যারেটের প্রতিভরি সোনা ৭১ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি সোনা ৬২ হাজার ৭৫২ টাকা।

সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম বেড়ে হয়েছে ৫২ হাজার ৪৩০ টাকা। বর্তমানে ভরিপ্রতি এ দাম ২২ ক্যারেট ৭২ হাজার ৬৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭৬৯ টাকা ও সনাতন পদ্ধতির ৫০ হাজার ৪৪৭ টাকা।

সব মানের সোনার ক্ষেত্রে ভরিতে এক হাজার ৯৮৩ টাকা করে বেড়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা