কেনা পেঁয়াজ আসতে পারছে না সীমান্ত পেরিয়ে
বাণিজ্য

সীমান্তে আটকে পড়া পেঁয়াজ নষ্ট হচ্ছে

নিজস্ব প্রতিবেদক:

ভারতের পেঁয়াজ দেওয়া বন্ধ করায় দেশের বাজারে সংকটের অজুহাত দেখিয়ে প্রতি কেজি পেঁয়াজের দাম ৩০ টাকা পর্যন্ত বাড়িয়ে ১০০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। অথচ দেশের কেনা পেঁয়াজ নষ্ট হচ্ছে সীমানার ওপারে।

পেঁয়াজ বোঝাই করে শুধু হিলি বন্দরের কাছেই সীমান্ত পার হতে অপেক্ষায় রয়েছে দেড় শতাধিক ট্রাক। সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে আটকে পড়া এসব ট্রাক গতকাল বৃহস্পতিবারও (১৭ সেপ্টেম্বর) ছাড় করতে দিনভর হিলিতে অপেক্ষা করেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলছেন, ট্রাকে থেকে এসব পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, এসব ট্রাক ছেড়ে দিতে এরই মধ্যে ভারতের সরকারকে চিঠি দেওয়া হয়েছে।

এ ছাড়া অন্যদেশ থেকে আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। সেগুলো শিগগিরই দেশে এসে পৌঁছাবে। তখন পেঁয়াজের সরবরাহ সমস্যা থাকবে না। দামও নেমে যাবে।

এরই মধ্যে অভিযান চালিয়ে বাজারে তৈরি হওয়া সিন্ডিকেট ভেঙে দাম কমিয়ে আনা হয়েছে। এ ছাড়া টিসিবির বিক্রিও বাজার স্বাভাবিক করতে সহায়তা করবে।

এদিকে পেঁয়াজ আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আর বাংলাদেশ ব্যাংক থেকে এলসি খোলার সুদ হার ৯ শতাংশ বেঁধে দেওয়া হয়েছে।

সান নিউজ/আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

কাশবনে যেতে না পেরে আক্ষেপ পরীমনির

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে সাম্প্রতিক সময়ে রুপালি পর্দায় খুব একটা দেখ...

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন আলী রীয়াজ গবেষণা বৃত্তি ও পুরস্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের...

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৮ জন সশস্ত্র ব্যক্তি নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশে দেশটির নিরাপত্তা বাহি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা