খেলা

তাসকিনের শিকার হেনরি নিকলস

ক্রীড়া প্রতিবেদক: উইকেট হারিয়ে ১৯ ওভারে ১৫৫ রান করেছে নিউজিল্যান্ড। তাসকিনের আঘাতে উইকেট হারান হেনরি নিকলস। টম ল্যাথান ২৬ বলে ২৪ রান করেন। এর আগে নাসুম আহমেদের বলে ৯ বলে ৮ রান করে সাজঘরে ফিরলেন কলিন ডি গ্র্যান্ডহোম, উইল ইয়ং আফিফ হোসেনের বলে আউট হওয়ার আগে ৮ বলে ৬ রান করেন, ফিন অ্যালেন ২৪ বলে ৪১ ও রাচিন রাভিন্দ্রা ১২ বলে ১৭ রান করে শরিফুল ইসলামের জোড়া আঘাতের শিকার হন।

ব্যাটিংয়ে আছেন: কোল ম্যাককঞ্চি ৩২ বলে ৩৫ ও কোল ম্যাককঞ্চি ৬ বলে ১০ রান।

বোলিং: তাসকিন আহমেদ ২ ওভারে ৭ রান, নাসুম আহমেদ ৩ ওভারে ২৫ রান ১ উইকেট, শরিফুল ইসলাম ২ ওভারে ৩০ রান ও ২ উইকেট, মাহমুদুল্লাহ ১ ওভারে ৫, সৌম্য সরকার ২ ওভারে ১৪ রান, আফিফ হোসাইন ১ ওভার ৪ রান ১ উইকেট ও শামীম হোসাইন ১ ওভার ৪ রান দিয়েছেন।

এর আগে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৫ম তথা শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লেইথাম। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হয়।

ইতোমধ্যে ৪ ম্যাচে ৩-১ ব্যবধানে এগিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। ১ সেপ্টেম্বর থেকে শুরু হয় পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। সিরিজেরম্যাচগুলো হয় যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ হচ্ছে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

নিউজিল্যান্ড দলে চোটের কারণে নেই টম ব্লান্ডল। খেলছেন না হ্যামিশ বেনেট ও ব্লেয়ার টিকনার। তাদের জায়গায় একাদশে এসেছেন জ্যকব ডাফি, বেন সিয়ার্স ও স্কট কুগেলেইন।

নিউজিল্যান্ড একাদশ: রাচিন রাভিন্দ্রা, ফিন অ্যালেন, উইল ইয়ং, টম লেইথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, স্কট কুগেলেইন, কোল ম্যাককঞ্চি, আজাজ প্যাটেল, জ্যাকব ডাফি ও বেন সিয়ার্স।

দলে এসেছেন সৌম্য সরকার, শামীম হোসেন, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। সাকিব আল হাসান, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন নেই আজকের একাদশে।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, শামীম হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ।

আম্পায়ারের দায়িত্বে আছেন শরফুদ্দৌলা ও তানভির আহমেদ, থার্ড আম্পায়ার হিসেবে গাজি সোহেল ও ম্যাচ রেফারির দায়িত্বে নাঈমুর রশিদ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা