খেলা

৮৩ রানে ৪ উইকেটের পতন

ক্রীড়া প্রতিবেদক: ৮৩ রানে নিউজিল্যান্ডের ৪ উইকেটের পতন হয়েছে। নাসুম আহমেদের বলে ৯ বলে ৮ রান করে সাজঘরে ফিরলেন কলিন ডি গ্র্যান্ডহোম, উইল ইয়ং আফিফ হোসেনের বলে আউট হওয়ার আগে ৮ বলে ৬ রান করেন, ফিন অ্যালেন ২৪ বলে ৪১ ও রাচিন রাভিন্দ্রা ১২ বলে ১৭ রান করে শরিফুল ইসলামের জোড়া আঘাতের শিকার হন।

বোলিং: তাসকিন আহমেদ ২ ওভারে ৭ রান, নাসুম আহমেদ ৩ ওভারে ২৫ রান ১ উইকেট, শরিফুল ইসলাম ২ ওভারে ৩০ রান ও ২ উইকেট, মাহমুদুল্লাহ ১ ওভারে ৫, সৌম্য সরকার ২ ওভারে ১৪ রান, আফিফ হোসাইন ১ ওভার ৪ রান ১ উইকেট ও শামীম হোসাইন ১ ওভার ৪ রান দিয়েছেন।

এর আগে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৫ম তথা শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লেইথাম। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হয়।

ইতোমধ্যে ৪ ম্যাচে ৩-১ ব্যবধানে এগিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। ১ সেপ্টেম্বর থেকে শুরু হয় পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। সিরিজেরম্যাচগুলো হয় যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ হচ্ছে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

নিউজিল্যান্ড দলে চোটের কারণে নেই টম ব্লান্ডল। খেলছেন না হ্যামিশ বেনেট ও ব্লেয়ার টিকনার। তাদের জায়গায় একাদশে এসেছেন জ্যকব ডাফি, বেন সিয়ার্স ও স্কট কুগেলেইন।

নিউজিল্যান্ড একাদশ: রাচিন রাভিন্দ্রা, ফিন অ্যালেন, উইল ইয়ং, টম লেইথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, স্কট কুগেলেইন, কোল ম্যাককঞ্চি, আজাজ প্যাটেল, জ্যাকব ডাফি ও বেন সিয়ার্স।

দলে এসেছেন সৌম্য সরকার, শামীম হোসেন, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। সাকিব আল হাসান, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন নেই আজকের একাদশে।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, শামীম হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ।

আম্পায়ারের দায়িত্বে আছেন শরফুদ্দৌলা ও তানভির আহমেদ, থার্ড আম্পায়ার হিসেবে গাজি সোহেল ও ম্যাচ রেফারির দায়িত্বে নাঈমুর রশিদ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়ে...

শ‌নিবার জামায়াত জোটের বি‌ক্ষোভ সমা‌বেশ

গণ‌ভো‌টের ফলাফল অনুযায়ী সং‌বিধান সং‌শোধ‌নের দা&zwn...

পারস্য উপসাগরে ২১৯০ জাহাজ ও ২০ হাজার নাবিক আটকা

পারস্য উপসাগরে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। ইরানের কঠোর অ...

পারস্য উপসাগরে ২১৯০ জাহাজ ও ২০ হাজার নাবিক আটকা

পারস্য উপসাগরে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। ইরানের কঠোর অ...

শ‌নিবার জামায়াত জোটের বি‌ক্ষোভ সমা‌বেশ

গণ‌ভো‌টের ফলাফল অনুযায়ী সং‌বিধান সং‌শোধ‌নের দা&zwn...

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়ে...

হরমুজে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হবে

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হতে তেহরান সর্বাত্ম...

সংবিধান সংশোধনে কমিটি আসছে: চিফ হুইপ

সংবিধান সংশোধনে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা