খেলা

করোনার হানায় স্থগিত ‘এ’ দলের সঙ্গে এইচপির সিরিজ!

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে চট্টগ্রামে আছে এইচপি দল। সেখানে ৭ সপ্তাহের অনুশীলন ক্যাম্প চলার কথা। তারই অংশ হিসেবে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে তিনটি ওয়ানডে ও চার দিনের ম্যাচ খেলবে এইচপি ইউনিট।

তবে ‘এ’ দলের ক্রিকেটার আবু জায়েদ চৌধুরী রাহির করোনাভাইরাসে আক্রান্তের খবরে স্থগিত করা হয়েছে দুই দলের লড়াই। আগামী ২, ৪ ও ৬ সেপ্টেম্বর ওয়ানডে। এরপর ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল চারদিনের ম্যাচ।

এ বিষয়ে এইচপি দলের এক সদস্য বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের ‘এ’ দলের সঙ্গে যে সিরিজ ছিল সেটি আপাতত স্থগিত করা হয়েছে। ক্রিকেট অপরেশন্স বিভাগ থেকে আমাদের বিষয়টি জানানো হয়েছে।’

তবে ঠিক কি কারণে এই সিরিজ স্থগিত করা হয়েছে সেটি নির্দিষ্ট করেননি তিনি।

তবে জানা গেছে এই সিরিজের জন্য অনুশীলন শুরু করেছিলেন ‘এ’ দলের মোড়কে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা। তবে প্রথম করোনাভাইরাস পরীক্ষায় ৩ ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। পরে দ্বিতীয় টেস্ট করলে বাকি দুজন নেগেটিভ হলেও দ্বিতীয়বারও পজিটিভ আসে জাতীয় দলের পেসার রাহীর ফল।

তবে তাদের অনুশীলন শুরুর দুই দিন পর আসল এ-দলে করোনাভাইরাস আক্রান্তের খবর।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা