খেলা

ভারতে ডিএনএ ভ্যাকসিনের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রুখতে এবার জরুরি ভিত্তিতে বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারত। তাই জাইডাস ক্যাডিলার তৈরি তিন ডোজের জাইকভ-ডি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা 'ডিসিজিআই'।

জানা গেছে, এই টিকা ১২ বছরের ওপরে সবাই নিতে পারবেন। এ নিয়ে মোট ৬টি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দিল দেশটির কেন্দ্রীয় সরকার।

গুজরাটের সংস্থা জাইডাস ক্যাডিলা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে এই ডিএনএ টিকা। তিন ডোজের এই টিকা ৬৬.৬ শতাংশ পর্যন্ত করোনা প্রতিরোধে করতে সক্ষম বলে দাবি উৎপাদনকারী প্রতিষ্ঠানের।

এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটবার্তায় বলেছেন, ‘বিশ্বের প্রথম ডিএনএ কোভিড ভ্যাকসিন ভারতের বিজ্ঞানীদেরই কৃতিত্ব। এর মাধ্যমে করোনার বিরুদ্ধে ভারত পূর্ণ শক্তি নিয়ে লড়াই করতে পারবে।’

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা