খেলা

দুঃসময় কাটিয়ে রিয়ালের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক : সময়টা ভালো যাচ্ছিল না রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ সুপার কাপের সেমিতে থেকে বিদায়, কদিন আগেই বিদায় নিতে হয়েছে কোপা দেল রের শেষ ৩২ থেকেও, তাও তৃতীয় সারির দলের কাছে হেরে। এবার লা লিগায় আলাভাসের বিরুদ্ধে গোল উৎসব করে সেই ক্ষতে কিছুটা প্রলেপ দিয়েছে রিয়াল।

শনিবার রাতে লস ব্লাঙ্কসরা জিতেছে ৪-১ গোলে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ে ফিরল স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

কোপা ও সুপার কাপ থেকে বিদায়, দলে চোটের ছড়াছড়ি, হেড কোচ জিদান করোনায় আক্রান্ত; সব মিলিয়ে রিয়াল শিবির ছিল অনেকটাই ছন্নছাড়া। আলাভাসের বিরুদ্ধে জয়টা দলকে কক্ষপথে ফিরিয়েছে।

আলাভেসের মাঠে শুরুতে স্নায়ুচাপে ছিল রিয়াল মাদ্রিদ। তবে ধীরে ধীরে চাপ কাটিয়ে খেলায় ফেরে দলটি। ১৫ মিনিটেই পায় প্রথম গোলের দেখা। কর্নার থেকে হেডে গোলটি করেন কাসেমিরো। ৪১ মিনিটে চমৎকার ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা (২-০)।

প্রথমার্ধের যোগ করা সময়ে রিয়ালের স্কোর ৩-০ করেন ইডেন হ্যাজার্ড। গত অক্টোবরের পর লা লিগায় এটাই বেলজিয়ান ফরোয়ার্ডের প্রথম গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতে রিয়ালকে চেপে ধরে লিগে দুই দলের সবশেষ পাঁচ ম্যাচের দুটিতে জেতা আলাভেস। ৪৭ মিনিটে দারুণ রিফ্লেক্সে হোসেলুর শট ঠেকিয়ে দেন সফরকারী গোলরক্ষক কোর্তোয়া।

৫৯ মিনিটে গোল পেয়েই যায় আলাভেস। লুকাস পেরেসের ফ্রি কিকে হোসেলুর চমৎকার হেড, গোল (৩-১)। বাকি সময়ে দুটি সহজ গোলের সুযোগ নষ্ট করে আলাভেস। উল্টো ৭০ মিনিটে রিয়ালের হয়ে নিজের দ্বিতীয় গোল করেন বেনজেমা। শেষ অবধি দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো। সেখানে ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বার্সেলোনা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা