ফাইল ছবি
জাতীয়

ঢাকায় আসছেন মার্কিন উপ-সহকারী মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাথে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ২ দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার।

আরও পড়ুন: আজ একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে তার ঢাকায় আসার কথা রয়েছে। এটি হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কোনো মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম ঢাকা সফর।

সূত্র জানায়, আগামী শনিবার (২৪ ফেব্রুয়ারি) ৩ দিনের সফরে বাংলাদেশে আসতে পারেন বলে আফরিন আক্তার। এ সফরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (উত্তর আমেরিকা অনু বিভাগ) খন্দকার মাসুদ আলমের সাথে আনুষ্ঠানিক আলোচনা করবেন। এছাড়া পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন এই মার্কিন কর্মকর্তা।

আরও পড়ুন: মৃতদের ৮ জন বাংলাদেশি, জীবিত উদ্ধার ২৭

উল্লেখ্য, সদ্য সমাপ্ত বাংলাদেশের জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়, সে ব্যাপারে বারবার তাগিদ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে দেশটি ভিসানীতিও ঘোষণা করে। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে নির্বাচনটি অংশগ্রহণমূলক হয়নি। এ নিয়ে দেশটির সাথে সম্পর্কের টানাপোড়েন রয়েছে।

নতুন সরকারকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন না জানালেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি মাসের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লেখেন।

আরও পড়ুন: সব জিআই পণ্যের তালিকা দিতে নির্দেশ

চিঠিতে তিনি ২ দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার ঐকান্তিক ইচ্ছার কথা উল্লেখ করেন। মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তার এ সফর সেই ইচ্ছার প্রতিফলন হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে ঢাকা সফর করেন আফরিন আক্তার। নির্বাচনের আগে সেটাই ছিল মার্কিন কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার শেষ বাংলাদেশ সফর।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা