সংগৃহীত ছবি
জাতীয়

ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কুড়িল বিশ্বরোড ও ক্যান্টনমেন্ট রেল স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বাসাবাড়িতে গ্যাস দেওয়া হবে না

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকালে ঘটনাটি দুটি ঘটে।

কুড়িল বিশ্বরোড বিআরটিসি কাউন্টারের পেছনে বিকাল সাড়ে ৫টার দিকে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক পুরুষ (৫০) ঘটনাস্থলে মারা যান বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির (এএসআই) সানু মং মারমা।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ

তিনি জানান, আমরা খবর শুনে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি, আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বেলা সাড়ে ৩টার দিকে ক্যান্টেনমেন্ট রেল স্টেশনের অদূরে রেললাইনের পাশে আনুমানিক ৩০ বছর বয়সি এক তরুণকে রক্তাক্ত পড়ে থাকতে দেখে এক পথচারী প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বিকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। তার পরনে ছিল নীল রংয়ের পাঞ্জাবি ও কালো প্যান্ট।

আরও পড়ুন : রাজধানীতে ইয়াবাসহ গ্রেফতার ৩

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, এ ব্যাপারে কমলাপুর ঢাকা রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা